মূল লেখায় যান

মাটির প্রাসাদ

রিতু জাহানএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

গোধূলির হালকা আলোয়
সোনালী রং গায়ে মেখে হেঁটে এসেছিলাম তোমার দুয়ারে,
এক রত্তি সুখ নিব সেই আশায়।
আমি খুঁজেছি মাটির প্রদীপ,
ধিমি আলোয় তোমায় দেখার আশায়।
তোমার সংগ, এ মাটির ঘর, নীরব এক একান্ত প্রাসাদ আমার।
তোমার এ প্রাসাদে আজ আমি রানী।
এ ধিমি মাটির প্রদীপ, এ আলো, এ নীরব প্রাসাদ,
হয়ে উঠেছে প্রেমের তাজমহল।
রক্তে আমার নতুন উদ্যমতার অনুভব।
এ অনুভবে অর্ধ্বনির্মীলিত নয়নে,
অপলোক চেয়ে দেখেছি ও দু নয়ন তোমার।
তোমার ও দু নয়নে শুধু ভালোবাসা,
ঠোটে তোমার কোমল মধুর সুর।
এই ভালোবাসা, এই কোমল সুর হকরাবার আগে
হারাব আমি, ঐ পূব আকাশে সূর্যের রক্তিম আভা পেলে
শিউলী ঝরবে যখন।
লুটাবো না আমি চির অভিমানে, শেফালীর মতো।
শুকতারার পথে পাড়ি দিব।
ডেকে হারাবে তুমি।
কোনো এক গোধুলিতে আবারো মাটির প্রদীপ হাতে দাঁড়াব সম্মুখপানে।

মোট পড়েছেনঃ ১১৬৩জনআজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাইনা?
    চিরদিন পেলে মাঝে মাঝে দেখার এ তীব্র হাহাকার বুঝি আর রইবেনা?
    ধিমি আলোর মাটির প্রদীপে লোভ বাড়িয়ে দিলে রিতু আপু। সব হারিয়ে যাবার আগেই মিলিয়ে যাওয়া এরপর ফিরে ফিরে আসা। খুব ভালো লিখেছ আপু, তোমাকে কী তবে মাটির প্রাসাদের রানী বলবো? 🙂

    1. হঠাৎ মনে পড়ে গেল কিছু মুহুর্ত। সত্যিই মাটির ঘর তাও দোতালা। মাটির কুপি বাতি। সত্যি অসাধারন।
      হুম আমি মাটির প্রাসাদের রানী। তবে একটা ঘর মাটির বানাবো আমি সত্যি। গাছের গুড়ির মোড়া থাকবে।
      তোমাকে চা করে খাওয়াব সেই ক্ষনে। (3 -{@

  2. দেখতে পাচ্ছি প্রদীপের নিভু নিভু আলোয় মায়াবী এক জোড়া চোখ, যেখানে স্বপ্নেরা ঝিলিক দিচ্ছে আনত লজ্জ্বায়।
    বিরহীনী এক মানবী যেনো আলো জ্বালিয়ে অপেক্ষা করছে।

    ও আপু এভাবে লিখলে তো আমি আর লিখতেই পারবো না। শুধু ভাবতেই থাকবো গাঁয়ের এই বঁধূটির কথা। 🙂 -{@

      1. মৌনতা আপু একপ্যাঁচে শাড়ী আমার খুব প্রিয়। ঘটিহাতা ব্লাউজের সাথে একপ্যাঁচ দিয়ে পড়া তাঁতের শাড়ী।
        কপালে লাল টিপ, পায়ে নূপুর, উফ!

        ভালো থেকো তুমিও গো শান্তসুন্দরী। (3

  3. উজ্জ্বলতম প্রদীপ আলোয় থাকবে তুমি চেয়ে ভরে উঠবে আকুল করা হৃদয় আসবে যখন সে আবেগে করব আলিঙ্গন। মনের কথা লিখে ভালই করলে আপু। আপু কবিতা লিখতে কিছু ছন্দ শিখে ফেলুন্ত তাহলে দারুন হবে।

      1. আজ দিয়েছি আপু, ২৮ তম লেখাটি অর্ধেধেক করে লিখে দুই দুই বার অনলি মি করে নিজের টাইমলাইনে পোষ্ট করে রেখেছিলাম বাকিটা লিখে পোষ্ট করবো কিন্তু দুইবারই লেখাগুলি গায়েব হয়ে যাওয়াই নতুন করে লিখতে হয়েছে আর এই কারণেই দেরি হলো। ;( ;(

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।