মূল লেখায় যান

মন মায়াবী কন্যা

শামীনুল হক হীরাকবিতা২১টি মন্তব্য

বাংলাদেশের কোন এক অদূর প্রান্তে-
আছে ছোট্র একটি গ্রাম,
সেই গ্রামে মায়াবতী একটি মেয়ে থাকে-
মন মায়াবী কন্যা দিয়েছি তার নাম।
মায়বী কাজল কালো চোখের দৃষ্টি-
ঠিক যেন মায়াবী হরিনীর মত,
যেন বিধাতার নিজ হাতের সৃষ্টি-
মুগ্ধ হয়েছি দেখেছি তাকে যত।
চোখের চাহনি দেখলে মনে হয়-
যেন বৃষ্টির চাঁদরে ঘেরা,
মাঝে মাঝে ভাবি তার চোখ দুটি-
এ জগতে মনে হয় সৃষ্টির সেরা।
মুখটা দেখলে মনে হয় যেন দুনিয়ার-
সব মায়া ঐখানেতেই আছে,
চন্দ্র তারারা সব মায়ার টানে ছুটে-
পাগল হয়ে আসতে চায় তার কাছে।
এমন কখনো আমার লাগেনি আগে-
যেন তার মাঝেই বইছে রূপের বন্যা,
তার সান্যিধ্য পেতে মনে ইচ্ছা জাগে-
কারণ সে যে মন মায়াবী কন্যা।

মোট পড়েছেনঃ ১৬২৩জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

      1. এত ঠান্ডাগলায় প্রতিবাদী শব্দ ঠিক মানায় না রেজোয়ানা! এটা শিষ্টাচার বহির্ভুত কাজ। আরেক নারী ব্লগারের পোষ্টের ছবি বিনা অনুমতিতে অন্য ব্লগার ব্যাবহার করতে হলে তাঁর অনুমতি অবশ্যই নেয়ক উচিৎ বলে মনে করি। এটা শিষ্টাচার বহির্ভুত কাজ।

      2. আমিতো ছবিটি সোনেলার মিডিয়া থেকে নিয়েছি।এখানে দেখেছি অনেক ছবিই আপলোড করা।আমার ছবিও যা ব্যবহার করেছি সবি ঐখানে জমা আছে।ভেবেছি লেখায় যে যত ছবি ব্যবহার করা হয় সবই ঐখানে জমা থাকে।আমিতো জানিনা কোনটা কার ছবি আর ঐখান থেকে ছবি নিলে অনুমতির প্রয়োজন হয়।নামের সাথে মিলাতে গিয়ে অনেক সময় ওখান থেকে সার্চ করেও ছবি নিয়েছি।ওকে সরি রেজওয়না আপু, আমি ডিলিট করে দিচ্ছি।পরবর্তীতে ঐখান থেকে আর কোন ছবি ব্যবহার করবনা।

      1. দোষ আপনার নয়, আসলে না বুঝেই দিয়েছেন বুঝতে পারছি ভাই। এইজন্যই লেখায় নিজের ছবি দিতে নেই এবং অন্যের পোস্টে ব্যবহৃত ছবিও নিজের পোস্টে ব্যবহার করা উচিত নয়।

        ভালো থাকুন।

  1. প্রিয় বন্যা লিপি আপু।আমি এখানে নতুন অনেক কিছুই বুঝিনা আর এভাবে বললেন কষ্ট পেলাম।আর ছবির মুখতো দেখা যায় না।কার ছবি বুঝব কিভাবে।ভেবেছি কোন ওয়ালপেপার।দেখতে ঠিক মন মায়াবী কন্যার মত তাই লোড দিলাম।ধন্যবাদ।

  2. আগে বন্যা লিপি আপু আপনাকে বলছি আমি সত্যি অনেক কঠিন গলায় বলতে পারি না তবে তার মানে প্রতিবাদ করি না তা না??আমি আসলে অপেক্ষায় ছিলাম যে এটা একটা ব্লগ,এই ব্লগের সাথে জড়িতদের অপেক্ষায় ছিলাম যে ব্লগের নীতি অনুযায়ী তারা সতর্ক করে দেয়।আর ছবিটি দেখেই বুঝেছি উনি হয়ত নতুন, তাই রাগটাকে কন্ট্রোল করে বুঝলাম বেঁচারা বুঝতেই পারে নি যে অন্য ব্লগারদের ছবি না বলে দেয়া ঠিক না তাই প্রথমেই দরাজ কন্ঠে প্রতিবাদ না করে ঠান্ডাভাবে বলেছি, যাক তবে আমার হয়ে বন্যা আপু বলেছেন এজন্য ধন্যবাদ, একইভাবে হীরা ভাই আপনাকে বলি না বুঝে ভুল করেছেন ঠিক আছে, এজন্য মাফ করে দিলাম,তবে আমরা সবাই ছবি সিলেক্ট করলে লেখার নিচে লিখি যে ছবি সংগ্রহ নিজের বা গুগল থেকে, এই বিষয়টা দেখলেই বুঝবেন কোনটা নিজের আর কোনটা কালেকটেড। যাইহোক ব্যাপারটা এরকম হবে বুঝিনি,চিন্তাও করিনি।সবার জন্য শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।