মূল লেখায় যান

মনের কথা

নীরা সাদীয়াএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না।
আমি যেমন ফুলের ঘ্রাণ নিতে জানি, তেমনি
কীটনাশক ও প্রয়োগ করতে জানি।

আমার মৌনতাকে হীনম্মতা ভাববেন না।
আমি যেমন নীরবে সয়ে যেতে পারি,
তেমনি সময়মত শিরদাড়া সোজা করে দাঁড়াতে জানি।

আমার নিরুত্তর থাকাকে চিরায়ত ভাববেন না।
আজ নিরুত্তর হলেও উত্তর খুঁজে নিয়ে
মহাকাল হয়ে সামনে দাঁড়াতে পারি।

আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাবা
আপনাদের বোকামী।

মোট পড়েছেনঃ ২১৯৯জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

      1. দুর্বলকে কখনো দুর্বল ভাবতে নেই। একটুকরো মেঘ যে কোনো সময় বিশাল ঝড় হয়ে যেতে পারে। সে কথাটা আমরা ভুলে যাই।

        দারুণ লিখেছো তুমি। ভালো থেকো।
        আর হ্যাঁ আপুনি, এই প্রথম, দ্বিতীয় হবার খেলাটা খুব মজার। 😀

  1. সাবধান, সাবধান, সাবধান
    নীরা কিন্তু খেপেছে,
    তার সাথে লাগতে আসলে খবর হয়ে যাবে।
    এখন নীরা জলন্ত আগ্নেয়গিরি।

    ভালো লেগেছে এমন তেজদীপ্ত লেখা।
    শুভ কামনা।

  2. ভদ্রতাকে যারা দুর্বলতা ভাবে তাদের জন্যে এইরূপ বলাই যায়। নিজের স্বকীয়তা বজায় রাখতে মাঝে মাঝে অভদ্র হতে হয় বৈকি!!

    ভদ্র মেয়ে নীরাকে ক্ষেপিয়ে দিলো কে?!

  3. ঐ যে একটা কথা আছেনা, আমি সুঁচ হইয়া ঢুকবো, ফাল হইয়া বাইর হবো”, এমনই হয় যখন মানুষকে দুর্বল ভেবে বিপদ ডাকার মানেই হয়না, সবাই নিজ নিজ কাননের ফুল, বুঝতে হবে।

  4. একটি অনুরাগ কথন!
    সরল কে সরল থাকতে দেওয়া হয় না
    তাকে আঁকাবাঁকা পথে চলতে হয় নিজের অনিচ্ছায়,
    এবং এই বাকা পথে কাদা ছুড়াছুঁড়ি করিয়ে নেয়
    কিছু মানব,
    শান্তি কে শান্ত রাখা হয় না এসব এর কারনে,
    লিখা- সরল ভাল লাগার

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।