মূল লেখায় যান

ভালোবাসা মানে (পর্ব-০৬)

শামীনুল হক হীরাকবিতা১২টি মন্তব্য

ভালোবাসা মানে শুধুই টাকা শুধুই টাকা,
ভালোবাসা মানে ঘোরার ছলে পকেট ফাঁকা।
ভালোবাসা মানে টাকার কাছে হেরে যাওয়া,
ভালোবাসা মানে না পেয়েও সবই পাওয়া।
ভালোবাসা মানে স্বার্থ ফুরালে কেটে পড়া,
ভালোবাসা মানে বেঁচে থাকতে আবার মরা।
ভালোবাসা মানে শুধু শুধুই ভুল বোঝা,
ভালোবাসা মানে অন্ধকারে আলো খোঁজা।
ভালোবাসা মানে দড়িতে একপায়ে দাঁড়ানো,
ভালোবাসা মানে তপ্ত বালিতে হাত বাড়ানো।

মোট পড়েছেনঃ ১১৩২জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ভালবাসা মানে তপ্ত মরুর বুকে বৃষ্টি ঝরা।
    ভালবাসা মানে সব হারিয়ে সব পাওয়া।
    ভালবাসা মানে এক পৃথিবী তোমাকে ভাবা।
    ভালবাসা মানে রোজ সকালে ভেজাচুলে তোমায় ছোঁয়া।
    ভালবাসা মানে মাটির বুকে খড়ের ঘরে চন্দ্র দেখা।
    ভালবাসা মানে তোমার নামে মরে যাওয়া।
    ভালবাসা মানে টাকার কাছে জিতে যাওয়া।
    ভালবাসা মানে পাখির নীড়ে সুখ খোঁজা
    ভালবাসা মানে, একটি কথায় হাজার শব্দ শোনা।

    তারপরও……..ভালবাসা মানে নিরর্থক সব খুইয়ে একলা থাকা।
    ভালবাসা মানে সাদা ভাতের হাড়ির টগবগে ফুটন্ত ক্ষুধার্থ মুখে অন্ন তুলে দেয়া।
    ভালবাসা মানে ঘড়ি ধরে নিত্য কাজে আটকে থাকা।
    ভালবাসা মানে রোজ দুবেলা পেটের শুন্যতা রোধ করা।
    ভালবাসা মানেই জঞ্জাল।
    যা যা বলার সব তো হলো বলা!
    আর জানতে চাইনা….. ভালবাসার আসল মানে কারে কয়?