মূল লেখায় যান

ভালবাসা চাই

রকিব লিখনকবিতা৮টি মন্তব্য


বনশ্রী,
আমি তোমার ভালবাসা চাই
নিরেট ভালবাসা ।
তোমার নখের ভালবাসা
তোমার চোখের ভালবাসা
তোমার ঠোঁটের ভালবাসা
তোমার প্রতিটি লোম কূপে জমে থাকা
সমস্ত সঞ্চিত ভালবাসা
আমি তোমার কাছে চাই ।

সকালের সৌরভে মেতে উঠা রৌদ্র
যেমন করে জড়িয়ে ধরে পৃথিবী
আমি তেমন ভালবাসা চাই।
আমার অঙ্গার হওয়া হৃদয়
আবার জীবিত দেখতে চাই
বনশ্রী, আমি তোমার ভালবাসা চাই।

মোট পড়েছেনঃ ৬৮৭জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।