বেনীআসহকলা

রুক্ষতাকে বশ করে নেমেছে অঝোর ধারা
সকাল-সন্ধ্যা ক্লান্তিহীন,
জলতরঙ্গ ছন্দে আনন্দে
রন্ধ্রে রন্ধ্রে পুলকিত আবেশে;
প্রাণের স্পন্দনে-
আগুর বর্ষা এসেছে যেন রাগে অনুরাগে।
মিলনের আবডালে, মৌন সম্মতিতে
তুমি-আমি আর কবিতা,
বেনীআসহকলা’র প্রজ্জ্বলিত সাজে
অসীম বৈচিত্রকান্তের লীলায়;
এপারে ওপারে-
খুনসুটিতে মত্ত মুখোমুখি প্রেম প্রণয়ে।
মোট পড়েছেনঃ ৯৫৮জনআজ পড়েছেনঃ ০জন




২০টি মন্তব্য
ইস কতদিন পর আপনার এমন সুন্দর একটি কবিতা পেলাম। খুব ভালো লেগেছে ভাইয়া। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। নিরন্তর শুভকামনা রইলো
ধন্যবাদ দিদিভাই, ভালো থাকুন সুস্থ্য থাকুন।
বাহ! বেশ সুন্দর কবিতা,ভাই
পড়ার জন্য ধন্যবাদ দাদা।ভালো থাকুন।
ওয়াও দারুণ
মুখোমুখি প্রেম প্রণয়
সাথে দুর্দান্ত রোমান্টিক কবিতা
জাস্ট অনবদ্য মুহূর্ত
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
রঙধনুর মতনই কবিতাটি। তাইতো বলি প্রেমে খুনসুটি না থাকিলে রঙধনুর সাত রঙ ধরবে কি করে।
ভাল লাগলো তৌহিদ।
কথা ঠিক, রংধনুরর সাতটি রঙে মিশে আছে প্রেম। ভালো থাকুন ভাই।
ওয়াও !
এই সুন্দর সন্ধ্যায় কাব্য চর্চা
মনটাই ভড়িয়ে দিল।
শুভ কামনা।
যৎসামান্য চেষ্টা করছি আর কি! কবিতা আমার দুর্বোধ্য লাগে খুব। ভালো থাকুন দাদা।
এত সুন্দর কবিতা।
ভালো লাগার মতো দাদা।
ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
কবিতা যেন নিজেই মুখোমুখি রঙ ছড়িয়ে বসেছে।
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
বাহ! বেনীআসহকলা সার্থক হয়েছে ষোল কলায়
সম্মিলিত প্রণয়ে-কবিতায়।
দারুন লিখেছেন তৌহিদ ভাই ☺☺
ধন্যবাদ আপু, বৃষ্টিতে অলস বসে থেকে খাতায় একটু আঁকিবুঁকি করলার আর কি!
শুভকামনা সবসময়।
এমন সুখের বৃষ্টি আসুক জীবনের প্রতি ক্ষণে ক্ষণে,
প্রতি বাঁকে বাঁকে।
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
বর্ষা মানেই প্রেম, গীত,,, কবিতা
ঠিক তাই আপু। ভালো থাকুন সুস্থ্য থাকুন।