মূল লেখায় যান

বুকেতে দাদীর ছবি-০২

শামীনুল হক হীরাকবিতা১০টি মন্তব্য

দাদাঃ-
এতদিন ভাবলাম আর একটু সময় দেনা,
এমন বউ আনব ঘরে যেন ফুল হাসনাহেনা।

 

নাতিঃ-
দেশের অবস্থা ভয়াবহ টিভি থেকে জানলাম,
করোনা যাবে বউ আসবে একথা মানলাম।

 

দাদাঃ-
লক্ষী ভাই আমার দাদীর কথা বলিসনা আর,
দাদী বিহীন সারাক্ষণি বুকটা করে হাহাকার।

 

নাতিঃ-
যতই বল তুমি বিয়া ছাড়া কাজ হবেনা আর,
এই স্বপ্ন বুকে নিয়েই সারাজীবন করব পার।

 

দাদাঃ-
কথা দিলাম চরম সংকট গেলে হইব বিয়া,
এর পর দুজন হাসব খেলবো দুই বউ নিয়া।

 

নাতিঃ-
খুশী হলাম দাদা সত্যিই যদি করাও বিয়া,
সুখে দুঃখে দিন কাটাবো দুই ভাই মিলিয়া।

 

মোট পড়েছেনঃ ৯২৪জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. নাতিডা যদি আপনি হন, তাইলে অপেক্ষা করেন চরম সংকট কাটার। দাদা- নাতি বিয়া কইরা দুই ভাইয়ে দুই বউ লইয়া – অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে থাকুন।
    রম্য ছড়ার বিষয়বস্ত ভালো হয়েছে।

    এত এত লেখা লেখেন কেমনে?দারুন প্রতিভা আপনার। শুভ কামনা।