
বীরের জননী

বাংলার ধ্বংস লীলা
আর অন্যায় অবিচার দেখে
বসে আছো তুমি
মনে হয় তুমি আমার সন্তান না
কেন মা এ কথা বলছো
আমার সন্তান কাপুরুষ বা ভীতু হতে পারে না
আমি নির্ভীক সন্তানের জননী
যে তার মাকে রক্ষা করবে অন্যায় অনিয়মের হাত থেকে
জোর করে মাকে অন্যরা ভোগ দখল করতে চাইলে
বাঁধা দেবে
রক্ষা করবে মাকে শ্লীলতাহানির হাত থেকে।
ধর মা আমি তোমাকে রক্ষার্থে
শত্রুর আক্রমণে প্রাণ উৎস্বর্গ করলাম
তাহলে মা তুমি মুক্ত হয়ে কি করবে?
ওরে খোকা তুই শোন
আমার এক সন্তানের জীবনের বিনিময়ে
আমার অনাগত সন্তানের নিরাপত্তা চাই
মুক্তি চাই, মুক্তি
আর যেন আমাকে রক্ষার জন্য
কাউকে জীবন দিতে না হয়?
যাতে আমার অনাগত সন্তানের নিরাপদে
আমার কোলে বিচরণ করতে পারে
যেন সকল কাজ তাদের মতামত দিতে পারে
যেন তারা হয় না আর অধিকার থেকে বঞ্চিত
দেখে না যেন সূর্যের বলয় গ্রাস
মায়ের সম্মুখে সন্তানের লাশ এটা হৃদয় বিদারণ কাজ
তবুও আমাকে রক্ষার্থে তোমাকে যেতে হবে
আমার আগত সকল সন্তান বীর
কাপুরুষ নয়
আমি বীরের জননী
আমি বীরের জননী।
রচনাকালঃ
১৬/০৬/২০২০
মোট পড়েছেনঃ ৭৭৩জনআজ পড়েছেনঃ ০জন



৮টি মন্তব্য
চমৎকার কবি দা অনেক শুভেচ্ছা রইল
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
শুভকামনা রইল
আগত সকল সন্তান বীরের বেশে জন্ম নিক এই কাম্য।
কবিতা ভালো লাগলো। শুভ কামনা।
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
আমার আগত সকল সন্তান বীর
শুভকামনা রইল প্রিয় কবি
বীরের জননীর জন্য অফুরন্ত শুভ কামনা। এমন জননী ঘরে ঘরে থাকুক, সন্তানেরা বীর , সাহসী হয়ে জন্ম নিক। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
সকল ঘরে ঘরে বীর সন্তান জন্ম গ্রহণ করুক
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
এরকম বীর জন্ম নিক ঘরে ঘরে
হুম ঠিক বলেছেন প্রিয়
শুভকামনা রইল সতত