বিহঙ্গিনী
বিহঙ্গ মুক্ত আমি, রিক্ত, সিক্ত এবং ক্লান্ত
পরাজিত একাকী সৈনিকের মত
রক্ত জমাট ক্ষতে দগদগে কালশিটে
এর মাঝে এঁকে চলি বেহায়া প্রেমের বিমুগ্ধ গদ্য।
তোমায় বলছি বিহঙ্গিনী–
কশেরুকায় যোগ করে দাও এলবাট্রস
সমুদ্র বিলাসী মুক্ত শৈবালে চাপিয়ে দাও সবটা ভার
বিষুবরেখার মাঝ বরাবর ছুঁড়ে দাও উত্তপ্ত নিঃশ্বাস
হয়তো শত বছর পর তোমার পোট্রেট দেখতে উড়ে যাব জয়নুল গ্যালারী তে।
মোট পড়েছেনঃ ১০৪৯জনআজ পড়েছেনঃ ০জন


২০টি মন্তব্য
বাহ্…
ধন্যবাদ
জয়নুল গ্যালারী! বাহ্, চিন্তার প্রসারতা অনেক বিস্তৃত আপনার। চালিয়ে যান। (y)
প্রেয়সী কে ভালবাসে লিখলে এমনই লেখা উচিত, বিস্তৃত, অফুরান, ধন্যবাদ জানবেন
সমুদ্র বিলাসী মুক্ত শৈবালে চাপিয়ে দাও সবটা ভার
বিষুবরেখার মাঝ বরাবর ছুঁড়ে দাও উত্তপ্ত নিঃশ্বাস
হয়তো শত বছর পর তোমার পোট্রেট দেখতে উড়ে যাব জয়নুল গ্যালারী তে। ********** অনেক সুন্দর কথামালা । মুগ্ধপাঠ
আপনার কমেন্টেও আমি মুগ্ধ, ভালোলাগা জানবেন
এখানে দেখছি বিশাল প্রেম !
গ্যালারিতেও যেতে হবে ?
এবস্ট্রাক হলে তো খবর আছে ।
গ্যালারি তো গ্যালারি তার জন্যে আমি গ্যালাক্সিতেও যেতে পারি 😉
এতো প্রেম?
ভালো না লেগে উপায় আছে? আপনি অনেক ভালো লেখেন।
শুভেচ্ছা।
আপনাদের ভাললাগাই আমার প্রাপ্তি 🙂 অভিনন্দন
প্রেমময় কবিতায় অনেক ভালো লাগা ।
আপনিও ভালোলাগা জানবেন
বিহঙ্গ মুক্ত আমি, রিক্ত, সিক্ত এবং ক্লান্ত
পরাজিত একাকী সৈনিকের মত
—বিহঙ্গ হলে রিক্ত হবো কেন??
পরাজয় মানবো কেন??
বিহঙ্গ তো মুক্তির প্রতিচ্ছায়া।।
কবিতায় ভাল লেগেছে।।
অসাধারণ আপনার কবিত্ব।। (y)
আপনার কমেন্ট টাও অসাধারণ, প্রেমিক রা বিহঙ্গ হলেও মুক্ত নয়, এ জন্যেই শতবছর পর হলেও সে ফিরে আসবে শেকলের টানে।
ভালোলাগা জানবেন কবি,
প্রেম ও আপনি , এ দেখছি মাখামাখি অবস্থা
চলুক ।
একটু মাখামাখি না হলে কি কবিতা চলে 🙂
বিহঙিনী আর বিরহীর মাঝে অনেক মিল, ভাল লাগল। 🙂
আপনার কমেন্ট তা সব চেয়ে সুন্দর লাগল খসড়া
আদিব আদ্নান বলেছেনঃ
প্রেম ও আপনি , এ দেখছি মাখামাখি অবস্থা
চলুক । -{@ (y)
ভালবাসার ঢল এভাবেই নামা উচিত, ভাল থাকবেন 🙂