মূল লেখায় যান

বিভ্রম

ইসিয়াককবিতা১৭টি মন্তব্য

হৃদয়ের গভীর থেকে উঠে আসা,
শব্দগুলো যখন,
খাতার পাতায় একত্রিত সমাবেশে,
কবিতা হয়ে ফোটে।

ঠিক তখনই তুমি এসে,
হাজির হও আমার সামনে।
কিশোরী কন্যার মতো
বেনী দুলিয়ে।

সলাজ নয়নে,নত মাথায়।
আড়ে আড়ে চেয়ে দেখো
অদেখা কোন সুন্দরকে।

তুমি কবিতা না প্রেমিকা?
আমি মেলাতে পারিনা কিছুতেই।

মোট পড়েছেনঃ ২০৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?