বিবর্তনের গল্প

বিড়ালের মতো ঘনিষ্ঠতম দৃশ্যে
আমাকে মাংসের ডোবা থেকে
সযত্নে; মানুষের কায়দা শিখানো হয়েছে।
.
মনিবের হুকুম, “তোরে মানুষ বলছি
তুই অধিক মানুষের সচিত্র নিয়ে আয়।”
.
সওজ খুঁটির মাইল দূরত্ব নির্দেশনায়
নরম তুলতুলে পায়ের নিশ্চিত নিঃশ্বাস
প্রতিনিয়ত তাঁদের সীমানায় ঢুকে যাচ্ছি
তুলে নিচ্ছি- মানব সচিত্রে বনাম সচিত্র।
.
ফিরে আসি; শুয়ে থাকে অন্যজন
কুকুর ভেবে আমাকে তাড়িয়ে দিলে
তিনি আর কাউকে চিনতে পারলেন না।
[ ছবিটি গুগল থেকে নেওয়া]
মোট পড়েছেনঃ ৮৮০জনআজ পড়েছেনঃ ০জন




২৪টি মন্তব্য
ভাই আপনি আমার বেশ পছন্দের একজন, এ জন্যই আপনাকে অনুরোধ করছি এতো ছোটো লেখা দিয়েন না, এতে ক্ষতি আপনার এবং ব্লগের, আপনারা এখন পুরাতন ব্লগার, সুতরাং বড় কিছু দেবেন এই আশা করছি।
ধন্যবাদ প্রিয়জন।
ভাইয়া তাহলে তো কবিতা আর দেওয়া হবে না।
কবিতা ছোট বড় হয় ভাবনার উপর নির্ভর করে।
বড় ছোট করবো কীভাবে?
ঠিক আছে যেহেতু ক্ষতির কথা বলছেন। সবোর্চ্চ চেষ্টা করবো এখন থেকে বড় লেখা নিয়ে আসতে।
ভাইয়া ভালো থাকবেন সবসময় 😍
ভাই একটা কথা আছে, When you are in Rome, act like Roman do, ব্লগটাকেও আমাদের সেই ভাবে সম্মান দেখানো উচিত, আপনি এখন সিনিয়র ব্লগার, এই জন্যই কথাটা বলেছি, প্লিজ নেগেটিভ ভাবে নেবেন না।
ইঞ্জা ভাইজান, কবিতা আসলে ইচ্ছে করলেই বড় করা যায় না। একজন কবি যা বলতে চান, তা বলা হয়ে গেলে কবিতা আর টেনে বড় করতে পারেন না।
কবিরা তাদের ইচ্ছে মত লেখুক।
ভাইয়া, সুন্দর বলেছেন। তবে আমি কারো কথায় মনখারাপ করি না বরং শিখি। আপনারা অনেক জ্ঞানী এবং সম্মানিত আপনাদের কাছ থেকে আমি অনেক শিখি। আপনাদের ধৈর্য্য দেখে আমি অবাক হই।
এভাবেই সবসময় সংকোচ না রেখে বলবেন আমি কিচ্ছু মনে করি না।
মন্তব্যটি ভালো লেগেছে রোমানদের মতো দেখি এগিয়ে যেতে পারি কিনা নতুন ধাঁচে ব্লগে। ❤
ওকে ভাইজান
নাজমুল ভাই, কিছু মনে করবেন না, আপনাদেরকে সঠিক নির্দেশনা দেওয়া আমার কর্তব্য, ইদানিং কবিতায় ও অকবিতায় ভরে গেছে ব্লগ, যা ব্লগের জন্য ভালো নয় বলেই বলেছি, অনুরোধ করবো নতুন ধারার লেখা যেমন সমসাময়িক বিষয়, গল্প, চিকিৎসা, বিজ্ঞান ইত্যাদি নিয়ে লেখার জন্য।
হ্যাঁ, ভাইয়া আমি বুঝতে পারছি।
ভিন্ন ধাঁচের লেখা নিয়ে আসতে চেষ্টা করছি।
খুব ভালো লাগলো ভাইয়া। আপনার বিবর্তন গুলো ভালো লাগছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকবেন সবসময়।
চমৎকার এক ভাবনা ছুঁয়ে গেলো কবি দা
ভালোবাসা নিবেন ভাইয়া 😍
চমৎকার কবিতা।
শুভ কামনা।
ভাইয়া ধন্যবাদ
পড়ে অভিভূত হলাম
ধন্যবাদ ভাইয়া
সুন্দর লেখা । ধন্যবাদ , ভালো থাকবেন।
ধন্যবাদ দাদা
নাজমুল আপনার কবিতার প্রতিটা লাইন কথা বলে।
চমৎকার
এভাবে বলার জন্য ধন্যবাদ আপু।
ভালো থাকবেন সবসময় 😍
আপনার এই নিজেকে ভাঙা গড়ার প্রচেষ্টা ভাল লাগে।
ভাইয়া ধন্যবাদ 😍
বিবর্তনের পর হারিয়ে যায় নিজস্বতা, তখন কেউ কাউকে চেনে না। সুন্দর প্রকাশ 🙂
নিয়মিত লেখো নাজমুল,
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু 😍