মূল লেখায় যান

বিনিদ্র প্রহরী

অনন্য অর্ণবকবিতা২৪টি মন্তব্য

আপনি কি মহাকাব্য পড়েছেন কখনও
যদি না পড়েন তবে আমি বলবো-
আপনি বত্রিশ নাম্বারে যান,
অগণিত মহাকাব্যের সমারোহ নিয়ে চিরজাগ্রত সেথা-
বঙ্গবন্ধুর দুটি বিনিদ্র আঁখি।

সাবধান !
ভুলেও সে কবিতা কপি করার-
দুর্ভেদ্য দুঃসাহস করবেন না,
সহস্র মহাসাগর শুকিয়ে যাবে অবলীলায় –
তবু সন্তানের প্রতি পিতার অগাধ প্রেমের
অশেষ কাব্যের যবনিকা টানা যাবে না ।

আমি গর্বিত আমি বাংলা পেয়েছি
আমি গর্বিত আমি বঙ্গবন্ধুকে পেয়েছি।।

সাতচল্লিশ থেকে একাত্তর
প্রাচ্য থেকে পাশ্চাত্যে একটাই আশ্চর্য ছিলো দীপ্যমান
সে কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।

উত্তরা ঢাকা

মোট পড়েছেনঃ ৭৬৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. “আপনি কি মহাকাব্য পড়েছেন কখনও
    যদি না পড়েন তবে আমি বলবো-
    আপনি বত্রিশ নাম্বারে যান,
    অগণিত মহাকাব্যের সমারোহ নিয়ে চিরজাগ্রত সেথা-
    বঙ্গবন্ধুর দুটি বিনিদ্র আঁখি।” – অসাধারণ লেগেছে। ভালো থাকবেন সবসময়

  2. ভুলেও সে কবিতা কপি করার-
    দুর্ভেদ্য দুঃসাহস করবেন না,
    সহস্র মহাসাগর শুকিয়ে যাবে অবলীলায় –
    তবু সন্তানের প্রতি পিতার অগাধ প্রেমের
    অশেষ কাব্যের যবনিকা টানা যাবে না ।

  3. চমৎকার লিখেছেন দাদা।
    বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য।

    ভালো থাকবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?