মূল লেখায় যান

বালিয়াড়িতে জীবন যেমন

খাদিজাতুল কুবরাকবিতা২৩টি মন্তব্য

সব মেয়ের মতো আমিও ছিলাম বাবার রাজকন্যা!
বাবা আদর করে ডাকতেন মুনিয়া
আবার কখনো মুন্না!

ছোট্ট বেলায় বাবা বলতেন রাজকুমারের সাথে বিয়ে দেবো তোর!
বাবার কথা আংশিক ফলেছিলো তার মৃত্যুর পর!
রাজকুমার নয়!স্বয়ং রাজা এলেন,
মস্তবড় রাজ্য তার!

নতুন রাজ্যে পা রেখে বুঝলুম ছিটেফোঁটা নেই মাটির পিত্রালয়!
দৃষ্টি সীমায় শুধু ধূ ধূ প্রান্তর বালিয়াড়িময়!
তাকিয়ে দেখলুম ফেরার পথ সঙ্গিন সম্মুখ গন্তব্যহীন।

নতুন শুরুটা ছিলো এভাবে ___
তপ্ত বালুতে হেঁটেছি দিনের বেলায়, মনে ছিলো চলার প্রত্যয়…
রাতে হিমাংকের নিচে গুটিশুটি মেরে থেকেছি ভোরের অপেক্ষায়…
বয়ে চলা সময়ের তালে চলতো পদদ্বয়!
ক্ষয়ে ক্ষয়ে নিঃসৃত হৃদয়!
জানতো কেবল পথের দাবীতে নিহত সুখ প্রণয়!

হাঁটতে হাঁটতে পৌঁছুলাম মরুভূমিতে…
সেথায় কাকতালীয় পরিচয় তোমার সাথে!
শুধালাম তুমি কে গো,এই বিরান পথে…?
তুমি বললেঃ
আমায় চিনলে না, আমি নাইটিঙ্গেল!
শুনবে আমার গান!
আমার তৃষিত প্রাণ নেচে উঠেছিলো অনুক্ষণ!
বললুমঃ
আচ্ছা! দেখি কেমন গাও!
তোমার সুললিত গান ভুলিয়ে দিয়েছিলো সকল ক্ষরণ!
বিগত পথের দহন!

আবেশিত আমি ঘুমিয়ে পড়েছিলুম,
ঘুমের ঘোরে স্বপ্নে দেখলুম আমাদের দারুণ প্রেম!
ঘুমিয়ে পড়া আর ঘুম ভাঙ্গার একই নিয়ম।
তোমায় খুঁজলুম!
কাঁদলুম!
সাধলুম লাভ হলো না!
সময় জানান দিলো আমরা শুধুই পথিক ছিলুম।

সে যা-ই হোক আমি তো প্রেমে পড়েছিলুম!
বালিরাশির আলেয়া ভেবে আমার প্রেমকে পেছনে ফেলে আমি অগ্রসর হলুম!

মনকে প্রবোধ দিলুম __
মরুর পথও একদিন শেষ হয়…
তাই আর দুঃখ বিলাস নয়! কষ্টের সৃষ্টি নয়!
চলতে চলতে জানি পৌঁছে যাবো বালিয়াড়ির সীমানায়।

যেথায় নদীতট সবুজ বনভূমি আমার অপেক্ষায়…!
প্রকৃতির সৌন্দর্যের কাছে গৌন পার্থিব ঐশ্বর্য!
নিজেকে আবিষ্কার করবো….
নৈসর্গিক প্রকৃতির উদারতায়….!
কবিতার পঙক্তি লিখবো নতুন বারতায়…!

মোট পড়েছেনঃ ৮৪১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

      1. আপু আপনি নতুন যখন, যেকোনো বিষয়ে জানার জন্য গ্রুপে পোস্ট দিয়ে জানতে চাইলে আমরা আপনাকে বুঝিয়ে দেবো, যেমন এই লেখাটির কথায় ধরুন, লেখাটির সম্পাদনায় গিয়ে নতুন করে শিরোনাম দিন, একটি ফিচার ছবি দিন এবং লেখাটি লেখার ঘরে দিয়ে প্রকাশিত করে দিন, ব্যাস ঠিক হয়ে যাবে।
        হ্যাপি ব্লগিং।

  1. অসাধারণ লাগলো কবিতার আবেগ, ভাবনার বহিঃপ্রকাশ। স্বপ্ন সত্যি হয় না তবে আমরা চাইলেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। সুন্দর হোক আপনার আগামীর পথচলা। শুভ কামনা রইলো

  2. আপনার লেখা যতই পড়ছি মুগ্ধ হচ্ছি। শব্দ চয়ন থেকে শুরু করে শব্দ বিন্যাসের ধরন, ঘটনার উপস্থাপন, উপলব্ধ ভাবনার প্রকাশ, ছন্দের মাধুর্য সবই এককথায় অপূর্ব। অনেক, অনেক সুন্দর করে লেখেন আপনি।

    নিয়মিত লিখুন,
    শুভ কামনা অবিরত 🌹🌹

  3. হাঁটতে হাঁটতে পৌঁছুলাম মরুভূমিতে…
    সেথায় কাকতালীয় পরিচয় তোমার সাথে!
    শুধালাম তুমি কে গো,এই বিরান পথে…?
    তুমি বললেঃ
    আমায় চিনলে না, আমি নাইটিঙ্গেল!
    শুনবে আমার গান!
    আমার তৃষিত প্রাণ নেচে উঠেছিলো অনুক্ষণ!
    বললুমঃ
    আচ্ছা! দেখি কেমন গাও!

    একরাশি মুগ্ধতা নিয়ে পড়লাম

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?