মূল লেখায় যান

বায়বীয় ভালোবাসা

ইসিয়াককবিতা২২টি মন্তব্য

এলোমেলো আলোতে ভাসিয়ে দিলাম প্রেম।
তুমি হাত বাড়িয়ে তুলে নিও,
আমার প্রেমের ছোঁয়াটুকু,
কোমল মমতায়।
আর স্বপ্নগুলো মিলিয়ে নিও জলের মুকুরে।

টলটলে ছায়ার মাঝে ফুটবে ঠিকই হাসি,
তোমার অপরূপ মুখখানিতে।
আমি জলের স্রোতে দেখে নেব তোমার সন্তুষ্টি।
তুমি উষ্ণ স্পর্শের সুগন্ধ মিশিয়ে দিও তাতে,
আমি মন ভরে তুলে নেব গভীর নিঃশ্বাস মেশানো
ভালোবাসার স্পর্শটুকু তোমার,
বহু দূর থেকে।

মোট পড়েছেনঃ ৮৩৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?