মূল লেখায় যান

বাবা

জাহাঙ্গীর আলম অপূর্বছড়া৮টি মন্তব্য

৪+৪/৪+২

বাবা তুমি আমার কাছে

আনন্দ আর হাসি

তোমায় ছাড়া আমি শুধু

নয়ন জলে ভাসি।

ছেলেবেলার ইচ্ছে খুশি

ধরেছি যে বায়না,

তোমাক ছাড়া আমার মনে

আর তো কিছু চাইনা।

বাবা তুমি ছিলে আমার

নিত্য খেলার সাথী,

আঁধার রাতে চলার পথে

চাঁদের মতো বাতি।

বাবা তুমি সুখের জন্য

খেটেছো যে বেলা,

গায়ের ঘামে হয়েছে যে

জল সাগরে মেলা।

বাবা তুমি আমার কাছে

বৃক্ষের মতো ছায়া,

এই ধরাতে তোমার মতো

নেই যে সুন্দর কায়া।

রচনাকালঃ
২২/০৬/২০২১

 

মোট পড়েছেনঃ ৮৯৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?