মূল লেখায় যান

বাঁকা চাঁদ[শিশুতোষ ছড়া]

ইসিয়াককবিতা১০টি মন্তব্য

ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
আয়না খোকার বাড়ি।
তুই না এলে খোকন সোনা,
নেবে ঠিক আড়ি।

তোকে দেখে খোকন হাসে,
আদরে ডাকে মামা।
তুই কেন পরিসনি বলতো
একটা কোন জামা।

ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
কতো ই না রূপ তোর।
তোর রূপের আলোক ছটায়
খোকন যে বিভোর।

বুঝিস কিছু?মনে তো হয়না?
কি যে তুই পাগল ।
তুই না এলে এবার খোকন
বাঁধাবে একটা গোল।

মোট পড়েছেনঃ ৯৩৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. ছোটদের সবারই একটা চাঁদ মামা থাকে। বড় হয়ে গেলেই তাকে দিয়ে দিতে ঘরের ছোট্ট চাঁদের হাতে।

    আপনার ছড়াগুলি পড়তে আমার খুব ভালো লাগে ইসিয়াক ভাই। মনেহয় এখনো ছোটই আছি 🙂

    শুভ কামনা 🌹🌹

  2. ছোটদের ছড়া গুলো পড়তে খুবই ভালো লাগে বিশেষ করে আপনার লেখা গুলো পড়লে মনে হয় সেই ছোটবেলার ছড়াগুলোর পুনরাবৃত্তি ঘটছে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?