মূল লেখায় যান

ভীষণ প্রয়োজন

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

খুউব করে ভেবে রেখেছিলাম

আর তোমাকে ভালোবাসবো না।

অথচ দেখ আজও মন খারাপের সন্ধ্যাটা

কোথা থেকে হুড়মুড় করে আমার বারান্দায় দাঁড়িয়ে।

 

ভেবে রেখেছিলাম একটু সময় পেলে

খুউব ভালোবাসবো নিজেকে,

যে মনকে তুমি ফেলে চলে গেছ অবেলায়, অবহেলায়।

তাকে সময় দেবো; বুঝতেই দেবো না

সে তোমাকে ছাড়া ভীষণ একা।

 

মধ্যরাতের কুহককে আর মোটেও পাত্তা দেবো না,

খুব টের পাচ্ছি আজও সে আসবে, কাটবে নির্ঘুম রাত।

ভেবেছিলাম, তোমার চেনা বুনো গন্ধটা আর খুঁজবো না,

তবুও দেখো আজ কেমন একলা বিবশ লাগছে!

মন কেবলই বলছে,

তোমার দেয়া একটা বর্ষা কদম আজ ভীষন প্রয়োজন!!!

ছবি- নেটের

মোট পড়েছেনঃ ১৬৬২জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

    1. প্রথম মন্তব্যে এত্তোগুলা ধন্যবাদ আর গোলাপ 🌹🌹
      কবি হচ্ছে তোমরা, আর আমি দেখে দেখে শিখি আরকি?
      কদিন তো হাওয়া ছিলেন এবার টপাটপ ম্যাগাজিনের জন্য লিখে ফেলুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।