বর্ষার ছন্দ
- মাদল বাজে মনের ভিতর
- ওই না বর্ষার ছন্দে
- আশেপাশে ভরে গেছে
- কদম কেয়ার গন্ধে।
- বৃষ্টির শব্দ জল কলতান
- দারুণ ভালো লাগে
- বর্ষার আরো কত ফুল ওই
- ফুটে আছে বাগে।
- জেলে নেমে গোসল করা
- নৌকা নিয়ে ঘোরা
- কদম গাছে কেয়া গাছে
- ফুল যে জোড়া জোড়া।
- বর্ষাকালে নদের জলে
- নানান জিনিস ভাসে,
- দূরের কোনো স্থানে থেকে
- মাঝি তেরে আসে ।
- নতুন জলে নতুন মাছ ওই
- করে শুধু খেলা,
- মন খুশিতে সবাই ভাসে
- নতুন নতুন ভেলা।
- রচনাকালঃ
- ১২/০৭/২০২১
- ৪+৪/৪+২
মোট পড়েছেনঃ ৬১৬জনআজ পড়েছেনঃ ০জন


৮টি মন্তব্য
বর্ষার গান বর্ষার ছন্দ। মন্দ নয়।
হুম।
শুভকামনা রইল সতত।।।।
বর্ষা মৌসুমতো প্রায় শেষ। শেষ সময়ে বর্ষা নিয়ে লেখা সোনেলাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। শুভকামনা সতত।
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
শরতে বর্ষার কাব্য। ফেলে আসা স্মৃতি যায় না ভুলা, তাই মনে করে দিল। শুভ কামনা রইলো।
হুম।
শুভকামনা রইল সতত।।।
সুন্দর বর্ননা।প্রকৃতির রূপের মোহে কবি মাতাল।
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।