মূল লেখায় যান

বন্ধু

সালমা আক্তার মনিবিবিধ১৬টি মন্তব্য

বন্ধু
সালমা আখতার মনি

নিজেকে শুধু শুনিয়েছি আমি
কখনো তোকে শুনাইনি,
হাত দুটো বন্ধু ধরেছি যখনি
ছাড়তে তো ধরিনি ৷

মুখেও বলিনি চোখেও ভাসেনি
তবু জেনে রাখ তুই ,
নীরবতাই এক আলাদা ভাষা
বুক জুড়ে যার ভুঁই ৷

বন্ধু এক বাঁধন এমন
চাওয়া পাওয়া ওতে নেই ৷
ছিলাম আমি আছিও আমি
থাকবোও আমি এই ৷

কিছুই যদি দিতে না পারি
এটুকু বলতে পারি ৷
যে হাত ধরেছি বন্ধু রে তোর
মরনে তা যাবনা ছাড়ি ৷

মোট পড়েছেনঃ ৬৪৯জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. হেলাল ভাইয়া অনেক সুন্দর লিখেছেন। আসলেই বন্ধু একটা দিগন্ত যার শেষ দেখা যায় না , ধন্যবাদ ভাইয়া। আপনার পরবর্তী প্রশ্নের উত্তর অনেক লম্বা হবে সময় নিয়ে দিতে হবে

      1. আপনার লেখা পড়া ছেড়ে দেব কেনো ?
        এখানে যারা লিখছেন সবাই সোনেলার সোনালী মানুষ
        সোনালী মানুষদের লেখা পড়া কি ছাড়া যায়?
        পড়েছি আগেই,মন্তব্য করা হয়নি।

        শুভ কামনা আপনার জন্য -{@

  1. কিছুই যদি দিতে না পারি
    এটুকু বলতে পারি ৷
    যে হাত ধরেছি বন্ধু রে তোর
    মরনে তা যাবনা ছাড়ি ৷

    এখন বন্ধু বন্দনা চলছে বাড়ুক বন্ধু জাগ্রত হোক সকলের মাঝে মানবতা। ভাল লাগলো।
    সকল বন্ধুকে -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।