মূল লেখায় যান

ফিরে পেতে চাই

আতা স্বপনকবিতা২০টি মন্তব্য

ধন আর মানের নইতো কাঙ্গাল
ফিরে পেতে চাই শুধু আমার শিশুকাল
মায়ের আচল তলে ভাবান চিন্তা হিন
কত সুখে আমার কেটে যেত দিন।

স্কুল ফাকি দিয়ে খেলাধুলা চলত
সে দিনগুলি যদি, আবার ফিরে আসত?
বন্ধুদের সাথে কত মজা করতাম
আহা! সে ক্ষণগুলো, যদি ফিরে পেতাম।

দাদা বাড়ি, নানা বাড়ি
গ্রামের প্রকৃতিতে ঘুরাঘুরি
দাদি নানীর গল্প শুনে
ঘুমিয়ে যেতাম প্রশান্ত মনে।

স্বর্ণালী শৈশব ফিরে পেতে চাই
বিনিময়ে দিব, নগর জীবনটাই
এ চাকচিক্য বড়ই যান্ত্রিক
চিন্তা আর টেনশনের, জীবন মর্মান্তিক।

চাই সে মায়ের বকুনি, বাবার শাষন
ক্লাসে স্যারের মারন পিটন
বজ্জাত বেল্লিক গালি
আহা! কি অমৃত, যেনো সে বুলি।

আহা! আর কি পাব ফিরে?
যা হারিয়েছি চিরতরে
স্মৃতির কোনায় কোনায়
আজ শুধু অশ্রু গড়ায়।

মোট পড়েছেনঃ ৭৯৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. কবিতাটি আসলনা কেন?

    ধন আর মানের নইতো কাঙ্গাল
    ফিরে পেতে চাই শুধু আমার শিশুকাল
    মায়ের আচল তলে ভাবান চিন্তা হিন
    কত সুখে আমার কেটে যেত দিন।

    স্কুল ফাকি দিয়ে খেলাধুলা চলত
    সে দিনগুলি যদি, আবার ফিরে আসত?
    বন্ধুদের সাথে কত মজা করতাম
    আহা! সে ক্ষণগুলো, যদি ফিরে পেতাম।

    দাদা বাড়ি, নানা বাড়ি
    গ্রামের প্রকৃতিতে ঘুরাঘুরি
    দাদি নানীর গল্প শুনে
    ঘুমিয়ে যেতাম প্রশান্ত মনে।

    স্বর্ণালী শৈশব ফিরে পেতে চাই
    বিনিময়ে দিব, নগর জীবনটাই
    এ চাকচিক্য বড়ই যান্ত্রিক
    চিন্তা আর টেনশনের, জীবন মর্মান্তিক।

    চাই সে মায়ের বকুনি, বাবার শাষন
    ক্লাসে স্যারের মারন পিটন
    বজ্জাত বেল্লিক গালি
    আহা! কি অমৃত, যেনো সে বুলি।

    আহা! আর কি পাব ফিরে?
    যা হারিয়েছি চিরতরে
    স্মৃতির কোনায় কোনায়
    আজ শুধু অশ্রু গড়ায়।

      1. যে স্থানে লেখা পেষ্ট করেছেন আপনি, তার উপরেই আছে visual এবং ‘লেখা”। লেখাতে ক্লিক করে পেস্ট করতে হবে। আপনি সম্ভবত করেন নি। লেখাতে ক্লিক করে পেখা পেস্ট করবেন, এরপর visual এ ক্লিক করে প্রকাশ করবেন।

  2. আহা! সেই শিশুবেলার সোনালি দিনের কথা মনে করিয়ে দিলেন। সুন্দর লিখেছেন আতা ভাই।

    আপনি অন্যদের লেখাতেও নিজের মন্তব্য জানান। এতে লেখক অনুপ্রাণিত হন।

    ভালো থাকবেন ভাই।

  3. “আহা! আর কি পাব ফিরে?
    যা হারিয়েছি চিরতরে
    স্মৃতির কোনায় কোনায়
    আজ শুধু অশ্রু গড়ায়।”

    ফিরে পেতে চাইলে কি ফিরে পাওয়া যায়
    সব কিছু হারিয়ে যায় স্মৃতির পাতায়।
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?