মূল লেখায় যান

ফাগুন এলেই

সাদিয়া শারমীনকবিতা১৯টি মন্তব্য

ফাগুন এলেই আগুন ঝরে শিমূল পলাশ বনে,
ফাগুন এলেই রঙের পরশ রাঙিয়ে যায় মনে।
ফাগুন এলেই কোকিল ডাকে,গাছে গাছে ফুল,
ফাগুন এলেই কষ্ট মোচন,ভাঙে মনের ভুল।
ফাগুন এলেই কাঁচের চুড়ি সঙ্গে রঙিন ফিতে,
ফাগুন এলেই আমরা সবাই বন্ধু কিংবা মিতে।
ফাগুন এলেই শহীদ মিনার,ভাষার কথা বলে,
ফাগুন এলেই ভাইয়ের রক্ত,বুকে তুফান তোলে।

ফাগুন এলেইঃ সাদিয়া শারমীন।

মোট পড়েছেনঃ ১২৭২জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।