মূল লেখায় যান

খোলা চিঠি

রুপাইএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য
  • প্রিয় অংশু
  • শুনেছিস?  আবরারের ছোট ভাই’টা বুয়েটে চান্স পেয়েছে। খবর-টা খুশির হলেও, শোনার পর থেকেই বুকের ভিতরটা কেমন চিন চিন করে ব্যথা করছে।
  • আবরার’কে চিনতে পেরেছিস তো? তোর তো চেনার কথা। যতোদূর জানি দেশের কোন খোঁজ না রাখলেও দেশের শিক্ষা অঙ্গনের খোঁজ নিয়োমিত রাখিস। তবুও বলছি।
  • আবরার হল, বছর দু’য়েক আগে বুুয়েটের হল থেকে যে নিথর দেহটা বেরিয়েছিল তারই স্বত্বাধিকারী ছিল। নষ্ট রাজনীতি বলি হয়ে জাতি যে মেধাশুন্য হচ্ছে তারই উৎকৃষ্ট উদাহরণ হল আবরার।
  • আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না, কেবলই আবরারের মলিন মুখটা ভেসে উঠছে চোখের তারায়।
  • তুই সময় করে একবার আসিস। তোর জন্য সহস্র কথা জমে আছে বুকের খাঁচায়।
  • ইতি
  • তোর  বন্ধু রুপাই
মোট পড়েছেনঃ ৯২৭জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. যে প্রতিষ্ঠানে পড়তে এসে বড়ভাই লাশ হয়ে ঘরে ফিরেছে সেখানেই ছোটো ভাই চান্স পেলো। বিদগ্ধ স্মৃতি তাকে হয়তো তাড়িয়ে বেড়াবে।

    সোনেলা পরিবারে স্বাগতম। নিয়মিত লিখুন।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।