মূল লেখায় যান

প্রেম প্রেয়সী

জাহাঙ্গীর আলম অপূর্বছড়া১৪টি মন্তব্য
  • স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২
  • মাত্রা বৃত্তঃ৪+৪/৪+২
  • অক্ষর বৃত্তঃ৮+৬
  1. দিবানিশি ভাবি প্রিয়া তোমারি যে কথা
  2. মনে লুকানো যে গিরি সমতুল্য ব্যথা,
  3. তোমারে যে আমি জানো কত ভালোবাসি
  4. তোমা কথা মনে হলে খুশিতে যে হাসি।

 

  1. তুমি আছো মনে ক্ষণে ভাবি তোমা কথা
  2. কি জানি কি হবে সখী মনে জাগে ব্যথা,
  3. অবাধে যে ঘোরাঘুরি পুরো দিনে কত
  4. ফুলে ফুলে ভরা ডালে পাখি শত শত।

 

  1. জুড়ি মোরা সুখে দুখে নিজে কথা বলি
  2. হাতে হাতে রেখে মোরা ভেবে ভেবে চলি,
  3. কভু আসে কোথা থেকে শুভ কাজে বাঁধা
  4. মনে মনে ভাবি আমি  তুমি হলে রাধা।

 

  1. তোমা হাতে রাঙা চুড়ি খোঁপা ফুলে ফুলে
  2. তোমা আমি চেয়েছি যে মনে ভুলে ভুলে,
  3. হাসি মজা করে মোরা খেলেছি যে খেলা
  4. কবে তুমি ছেড়ে গেলে দিয়ে দুখে মেলা ।

 

  1. একাকি যে ঘুরি আমি কত বনে বনে
  2. কভু হয়ে না যে দেখা সখী তোমা সনে,
  3. ভুলে গেছো সখী মোরে মনে কত আশা
  4. বুকে ছিলে মোরে জানো বহু ভালোবাসা।
রচনাকালঃ
২৮/০৬/২০২১

 

মোট পড়েছেনঃ ৭৫১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?