মূল লেখায় যান

প্রেমচিত্র

ইসিয়াককবিতা২০টি মন্তব্য

আকাশের লজ্জাহীন নগ্ন ক্যানভাসে,
চলে আঁকি বুকি।
প্রতি দুপুর রাত্রি ভোরে।
মেঘমালা তুলি স্পর্শে ছুঁয়ে যায়,
আর ফুটে ওঠে প্রতি মুহুর্তের নানা ব্যঞ্জণের
প্রেমের বিমূর্ত চিত্র।
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
টুপটাপ ঝরে পড়ুক
ফুলরাশি জলকণা সম…….
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী। ,
আমি চেয়ে থাকি শুধু তোমার ওই মুখপানে।
তুমি দেখো আমায় মুগ্ধ নয়নে।
অন্যকাজে মন দিয়ে কাজ নেই আর ।
শুধু তুমি আর আমি এক নিঃশ্বাস পরিমান কাছে
বসে থাকি হাতে হাত ধরে।

মোট পড়েছেনঃ ৮১৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. তোমার আমার গভীর প্রেমের ছবি,
    পৃথিবী দেখে তো দেখুক।
    টুপটাপ ঝরে পড়ুক
    ফুলরাশি জলকণা সম…….
    হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,

    বাহ্! কী দুর্দান্ত সাহসী প্রেম।
    চমৎকার লিখেছেন 👏👏👏

  2. ইস্‌, প্রেম তো গড়িয়ে/জড়িয়ে পড়ছে!

    তোমার আমার গভীর প্রেমের ছবি,
    পৃথিবী দেখে তো দেখুক।
    টুপটাপ ঝরে পড়ুক
    ফুলরাশি জলকণা সম…….
    হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
    ভালো লাগলো খুব, আপনার জন্য শুভ কামনা দাদা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?