মূল লেখায় যান

প্রিয় মাশরাফি

ফজলে রাব্বী সোয়েবএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

বিদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। তোমার কীর্তির কথা ততদিন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।দূর্ভাগ্য তোমার, তুমি এমন এক দেশে জন্মেছ যে দেশে মানুষের পাশাপাশি অনেক মীরজাফর ও থাকে। যারা তোমার ব্যর্থতার সময় তোমার নিন্দা করে এক অলীক সুখ পায়। তারা ভুলে যায়, আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করার নেপথ্য কারিগর তুমি। তারা ভুলে যায় দিনশেষে তুমিও মানুষ, তাদের মত মীরজাফর নয়।

ইয়ান বিশপ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বলেছিল ‘This is only the reconfirmation of Bangladesh as a growing force in World Cricket.’ বুকটা গর্বে ভরে গিয়েছিল। এর দায়ভার শুধুই তোমার। তোমার মন্ত্র বলে বাংলাদেশ পেল এমন এক শক্তি যাতে বদলে গেল টিম বাংলাদেশ। তুমি এককভাবে এর প্রশংসার দাবীদার। তুমি শিখিয়েছ কিভাবে দলের সদস্যদের আগলে রাখতে হয়, তুমি শিখিয়েছ কিভাবে কারও খারাপ সময়টাকে ভালোতে পরিণত করতে হয়। তুমি ছিলে পুরো দলের প্রাণ ভোমরা।

এই বিশটা বছর তোমাকে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে!কতবার যে তোমার পায়ের ওপর দিয়ে অস্ত্র চলেছে! তারপরও তুমি ছিলে অবিচল, দেশের জন্য নিবেদিত প্রাণ। তুমি পৃথিবীর একমাত্র খেলোয়াড় যে এতবার অস্ত্রোপচারের পরও দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে চেয়েছ। ম্যাচশেষে ড্রেসিংরুমে তোমার কষ্টের অনেক কথাই আছে, মীরজাফররা জেনেও যখন না জানার ভান করে, তোমাকে নিয়ে ব্যঙ্গ করে তখন খুব কষ্ট পাও নিশ্চয়ই। আজ তুমি চলে যাবে, ওরা খুশি হবে। ভাববে আপদ বিদায় হলো। কিন্তু যারা সত্যিকারের মানুষ, তারা জানে যে কি হারাতে চলেছে।

প্রিয় মাশরাফি, আজ চলে যাচ্ছ। জানি, এ যাওয়াই হয়তো শেষ যাওয়া নয়। তুমি এদেশকে আরো দেবে আমি জানি। দেশের সত্যিকারের মানুষরা জানে। জানি না, আমার এই কথাগুলো তোমার পর্যন্ত পৌঁছুবে কিনা, কিন্তু আজ বলতে বাঁধা নেই শতশত টেন্ডুলকার, লারা, ব্রাডম্যান, ওয়াসিম, ওয়াকার, অ্যাম্ব্রোসদের ভিড়ে তুমি অনন্য, তোমার তুলনা তুমি নিজেই। তাই ভালবাসি তোমাকে।

নেতা, সালাম তোমায়। ভালো থেকো সবসময়।

মোট পড়েছেনঃ ৭৮৪জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আপনার লেখা পড়ে আবেগ আপ্লুত হয়ে গেলাম। সত্যিই তার তুলনা হয় না। কিছু সংখ্যক মীর জাফরের সাথে রাজনৈতিক ইস্যু তৈরি করা কিছু বেয়াদব ও আছে যারা খেলার সাথে রাজনীতি মিশিয়ে তাকে যা-না তাই বলে গালাগালি করেছে । এদেশে সত্যিকারের গুণীর কদর নেই। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

  2. একজন মাশরাফি বারে বারে জন্মায়না। তিনি এদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। মাঠে তার অনুপস্থিতি আমাদের হৃদয়কে ক্ষরণ করবে অনেকদিন।

    তিনি ভালো থাকুন সবসময়। ভালোবাসি ম্যাশ।

  3. সবাইকে একদিন নিজ নিজ কর্ম ক্ষেত্র থেকে অবসর নিতে হয়। এটাই নিয়ম, কিন্তু মাশরাফির অবসর নেয়াটা মন মেনে নিতে পারছে না। অন্যান্য দেশের প্লেয়ারদের তুলনায় আমাদের দেশের প্লেয়াররা খুব দ্রুত ঝরে যায়। সেখানে হাতেগোণা যে কজন ছিলেন/ আছেন তাদের মধ্যে মাশরাফি অন্যতম নক্ষত্র। তিনি যতটুকু পেয়েছেন তার থেকে বেশি দিয়েছেন। জীবনের প্রতিটি প্রতিকূলতা কাটিয়ে উঠে নিজেকে সেরা হিসেবে বারবার প্রমাণ করেছেন। এই অদম্য মানুষটির অকাল অবসর মেনে নেয়া আমাদের জন্যে অত্যন্ত কষ্টদায়ক। তবে আমরা জানি, বিশ্বাস করি তিনি নিজেকে দেশের কাজের থেকে বিরত রাখবেন না। তার সার্বিক সফলতা কামনা করি।

    আপনার জন্যেও শুভ কামনা রইলো সোয়েব ভাই 🌹🌹

  4. মাশরাফির তুলনা মাশরাফিই
    একজন কিংবদন্তির নাম।
    দেশ ও মাটির তরে খেলে
    এনেছে অনেক সুনাম।
    মাশরাফির জয়যাত্রা অব্যাহত থাকুক
    হৃদয় মন্দিরে নাম রেখেছে অটুট।
    শুভ কামনা।

  5. ভালোবাসা সবসময়ের জন্য।
    ম্যাশ এর কোনো বিদায় নেই …
    এই নামটি সবসময়েই উচ্চারিত হবে ক্রিকেটের সাথে , ভালোবাসার সাথে , শ্রদ্ধার সাথে …
    পরবর্তী সময়ের জন্য অনেক অনেক শুভকামনা যোদ্ধা …

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।