প্রিয়তমা যখন নায়িকা

অভিমানী প্রিয়াকে বললাম ফোনে-
একটি কথা শোনো,
তোমার সাথে এখন থেকে-
নেই গো রাগ কোনো।
দেখা করো আমার সাথে-
অনেক কথাই আছে,
ভালোবাসবো অনেক তোমায়-
থাকবো সদা কাছে।
প্রিয়তমা বলে এসব পুরাতন কথা-
শুনছি বহুবার আগে,
তোমার মুখের মিষ্টি কথাও এখন-
তেতো তেতো লাগে।
কিন্তু আমি শহরে আছি-
বেশ কদিন থেকেই,
পরিচালক আমায় নায়িকা বানালো-
প্রথমবার দেখেই।
মোট পড়েছেনঃ ২৪২৫জনআজ পড়েছেনঃ ০জন


১২টি মন্তব্য
খপ্পরে পড়েছে প্রিয় কবি।
সুন্দর কবিতায় মুগ্ধতা চিরন্তন।
শুভ কামনা জানবেন অবিরাম।
really.. nice comment. many many thanks
প্রিয়তমার মন থেকে ভালোবাসা হারিয়ে গেছে?
আশা করি হারিয়ে যাওয়া ভালোবাসা আবার ফিরে আসবে।
no no. nevar..
আসবে না।দরকারও নেই।।
মান অভিমান শেষ হোক।
শেষ না হলেই ভাল।।
ধন্যবাদ।।
আহারে নায়িকা হয়ে গেল!!!হা হা হা।
আমার কষ্ট আর আপনি হাসেন।।
ভাল!!
ধন্যবাদ
আহারে এই হলো ভালোবাসা, জীবন। বাস্তবতা বড় কঠিন রে ভাইয়া। তবুও ভালো কিছু হোক এই কামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
তাই তো কি আর হবে।।
অনেক ধন্যবাদ।।
Onek.. Sundar
thanks