মূল লেখায় যান

প্রার্থনা!!!!

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

২১-৫-২০১৩……………বিকেল …৩-৫০

ছোট ভাই – বন্ধুর বাবার অসুস্থতায়…………………………

অন্ধকার মৃত্যু সন্ধ্যায় নিরুদ্দিষ্ট অন্ধ পরিণতির অনাবিষ্কৃত অন্তরীপে বিকিকিনি রক্ত-মুদ্রায় ; রক্তস্নাত নীল  রোগী পুরোই সুস্থ  প্রচণ্ড অসুস্থতায় ও ! সাবলীল চঞ্চলতায় প্রাণবন্ত সব কিছু জেনে বুঝেও । নিঃশব্দ চোখজলের ভিড়ে অনুজ্জ্বল সূর্য , বৃষ্টিময় মেঘেদের হুড়োহুড়ি ছুটোছুটি । সময়ের পরতে পরতে মৃত্যুর হাতছানি , লুকোচুরি , এলো-চুলে পরিপাটী আলুথালু বেশে , অব্যর্থ লক্ষে ঝাঁপ দেয়ার অপেক্ষা মাত্র । ‘ছেড়ে দিলাম এ যাত্রাতেও ’। হঠাৎ আলোর ঝলকানি উদ্ভাসিত দিগন্তে । ইট কাঠ লোহাদের সরব পাদচারণা …………………

মোট পড়েছেনঃ ৮১১জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

    1. কতটা বুঝিয়ে বলতে পারব জানি না , তবে চেষ্টা করছি এবারে ।

      জীবন কী , কেন এবং কীভাবে বা জীবনের লক্ষই বা কী এসব না জেনেও প্রান্ত সীমায় এসে জীবনের
      সব হিসেব দিতে হয় সময়ের কাছে কড়ায় গণ্ডায় , এখানে বিনিময়ের মাধ্যম রক্ত-মুদ্রা । এমন কঠিন
      অবস্থায় রোগী কিন্তু স্বাভাবিক , এটাই অবাক । স্ত্রীর সব হারানোর ভয়ে নিরব অশ্রুপাত ও ভীত ছেলে মেয়ের ছুটোছুটি । মৃত্যুর হাতছানির মধ্যেও আশাবাদ বেঁচে যাওয়ার বা বেঁচে থাকার এবং শেষে আবার যথানিয়মে ইট কাঠের কাছে ফিরে যাওয়ার ।

      জানিনা আসলেই সব বলতে পারলাম কীনা ।