
প্রার্থনা ২
হে পরম করুণাময় রহিম রহমান
আমি যেন সদা পালন করতে পারি
তোমার দেয়া সকল ফরমান
যদি হয় কভু ভ্রান্তি হে পরম করুণাময়
অনুতপ্ত হলে করে দিয়ে
পাপ থেকে মুক্তি আমায়
ভোগ করছি তোমার দেয়া সকল নিয়ামত
ভোগবিলাসে নিমজ্জিত থেকে
পারিনি করতে তোমার শুকরিয়া
পরজন্মে আমায় থেকে তুমি নিয়ে না হিসাবটা
আমি তো ক্ষুদ্র দূর্বল জীব পারব না দিতে
তোমার নিয়ামত ভোগবিলাসের হিসাবটি
করে দিয়াে ক্ষমা আমায়
হে সৃষ্টিকর্তা পরম করুণাময়
আমায় যেতে বাঁধা দিয়ো না ঐ সুখের স্থানটায়
পেরেছি যতটুকু পালন করতে তোমার হুকুম
তাতে আমায় শাস্তি দিয়ো না
তোমার কাছে আমার করজোড়ে এই সদা প্রার্থনা
করি সৃষ্টিকর্তা হে পরম করুণাময় রহিম রহমান।
রচনাকালঃ
১১/১১/২০২০
মোট পড়েছেনঃ ৯৩৪জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য
খুব সুন্দর প্রার্থনা কবি দা অনেক শুভেচ্ছা রইল
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
আত্মনিবেদনে সুন্দর প্রার্থনা।
বেশ মুগ্ধতা ও ভালোলাগা রেখে গেলাম।
শুভকামনা রইল
শুভকামনা রইল
অসাধারণ লেখা
মুগ্ধ হলাম
ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল
প্রার্থনা কবিতা ভালো লাগলো
শুভকামনা রইল
ভালো থাকুন সদা
চমৎকার প্রার্থনায় চমৎকার কবিতা। সকল প্রার্থনা পূর্ণতা পাক।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত