মূল লেখায় যান

প্রথম যন্ত্রণার শেষ ট্রেন

অনন্য অর্ণবকবিতা৩৬টি মন্তব্য

রাতের শেষ ট্রেনে সে গিয়েছে চলে- বহুদূরের পথে,
পেছনের নির্জন প্ল্যাটফর্মে পড়ে আছে একটা বিষন্ন ঝিঁঝিঁ-
স্টেশনের লোকারণ্যের মাঝেও যে ভীষণ রকম একা
বোবা কান্নায় কেবল ভেঙ্গে চৌচির তার পাঁজরের ডায়াগ্রাম।।

এখানে কষ্টের রং নীল হয়না বরং জল রংয়ের মোড়কে ঢাকা
শুঁয়োপোকার গর্ভে যখন প্রিয়জনের প্রস্থান হয় সম্মোহিত
কষ্টগুলো কর্তার মনের রং জড়িয়ে নেয় গায়ের চাদরে
কেবল ঝকঝক শব্দের তোড়ে চাপা পড়ে কান্নার রোল ।।

আহত স্বপ্নের নিঃশ্বাস ভারী হয়ে আসে বেদুইন রাতের নির্জনে
মরুর গভীরে থমকে দাঁড়ায় হৃদপিন্ডের টিকটিক ঘড়ি,
তারপর উচ্চাঙ্গ তানে উপছে পড়ে রুদ্ধদ্বার কটাক্ষ কান্নার ঢেউ-
রেল লাইনের মতোই সমান্তরালে চলতে থাকে ঝিঁঝিঁ আর তার নিঃসঙ্গতা।।

জল্লাদ রাত্রির হাতে নির্লিপ্ত ভাবে নিজেকে তুলে দেয় নির্ভীক ক্লান্ত প্রেমিক
প্রাণ পাখি উড়ে যায় শুঁয়োপোকার নিষিক্ত লার্ভা ধরে-
ল্যাম্পপোস্টের আড়ালে ভেংচি কাটে অভিশপ্ত পেঁচাদের দল
আর কতো এভাবে কাঁদাবে আমায় বলো হে নিষ্ঠুর মহাকাল।।

মোট পড়েছেনঃ ১৩২৮জনআজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. বেদুঈন রাত! নতুন শব্দটা মাথায় ঢুকে গেলো চোখের গলি বেয়ে।
    কষ্টের কবিতা যদি এমন মুগ্ধতায় আকুল করে, তবে কষ্টকে বরণ করতে রাজি আছি। তবুও এমন একটি কবিতা লিখতে চাই। 🙂

    শুভ কামনা রইলো অনন্য 🌹🌹

  2. সারাজীবন জেনেছি কষ্টের রং নীল। আপনার কাছে জানলাম জল রঙের মোড়কে কর্তার মনের রং জড়িয়ে নেয় গায়ের চাদরে। অদ্ভুত বহিঃপ্রকাশ। ঝকঝক শব্দের তোড়ে কান্না গুলো চাপা পড়ে।এটা হলো কঠিন বাস্তব। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো

    1. বাপরে… শুনেছি বেদুইন সম্প্রদায় নাকি ইরানী নারীদের কিডন্যাপ করে পারস্যে বিক্রি করে দিতো। দেইখেন আবার…এখন কিন্তু স্যাটেলাইটের যুগ, ধরা পড়লে নিস্তার নাই হা হা হা 😀

  3. এখানে কষ্টের রং নীল হয়না বরং জল রংয়ের মোড়কে ঢাকা
    শুঁয়োপোকার গর্ভে যখন প্রিয়জনের প্রস্থান হয় সম্মোহিত
    কষ্টগুলো কর্তার মনের রং জড়িয়ে নেয় গায়ের চাদরে
    কেবল ঝকঝক শব্দের তোড়ে চাপা পড়ে কান্নার রোল ।

    নান্দনিক কব্যকথা …

  4. “জল্লাদ রাত্রির হাতে নির্লিপ্ত ভাবে
    নিজেকে তুলে দেয় নির্ভীক ক্লান্ত প্রেমিক “

    কবিরা প্রেমিক হবে
    তাই বলে জল্লাদের হাতে
    দিও না সপে —-
    ভালো লাগলো। শুভ কামনা।

  5. রেল লাইন বা রেল গাড়ি দেখলে মনটা উদাস হয়, মনে হয় ওরা আমার কতোইনা আপন। অথচ তাদেরকে আমি এখন আর সময় দিতে পারছি না।

    ……………..বিরহ কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম।

  6. জীবনকে কবিরা কত ভাবেই না দেখে থাকেন।

    আহত স্বপ্নের নিঃশ্বাস ভারী হয়ে আসে বেদুইন রাতের নির্জনে
    মরুর গভীরে থমকে দাঁড়ায় হৃদপিন্ডের টিকটিক ঘড়ি,
    তারপর উচ্চাঙ্গ তানে উপছে পড়ে রুদ্ধদ্বার কটাক্ষ কান্নার ঢেউ-
    রেল লাইনের মতোই সমান্তরালে চলতে থাকে ঝিঁঝিঁ আর তার নিঃসঙ্গতা।।

    অনবদ্য উপস্থাপনা।

  7. নিয়তি নির্ধারিত নিয়মের বাইরে যেতে পারি না বলেই হয়তো পেয়েও হারানো যন্ত্রণা গুলো কেবল কথা হয়ে বেরিয়ে পড়ে মুক্ত আকাশে ডানা মেলে উড়তে। একটু শান্তিতে নিঃশ্বাস নিতে।
    অতঃপর সব কিছু ভুলে নিয়তি নির্ধারিত নিয়মেই চলে থাকে মন, মস্তিষ্ক, শরীর।

  8. দাদা কবিতা মুগ্ধতা, তবে দাদা বেদুইন শব্দটার অর্থ খুঁজে দপশেহার।

    “জল্লাদ রাত্রির হাতে নির্লিপ্ত ভাবে
    নিজেকে তুলে দেয় নির্ভীক ক্লান্ত প্রেমিক “
    চমৎকার লিখেছেন দাদা পড়ে ভালো লাগলো খুব। শুভ কামনা🌹🌹

    1. বেদুইন শব্দের অর্থ যাযাবর। যেসব গৃহহীন উদ্বাস্তু মানুষ আরবের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেত জীবিকার সন্ধানে তাদেরকে বেদুইন বলতো। ধন্যবাদ দাদাভাই 😍