প্রতিক্ষায় আছে নবীণা

প্রতিক্ষায় আছে নবীণা, আসন্ন ফাগুনের সুবাস মেখে ~
চুলের বেনী খুলে, বুকে হাজারো স্বপ্ন এঁকে ~
গোধূলীর আবীরে, ভালবাসার গভীরে, একান্তীয় বাসনায় ~
বরণ ঢালা সাজায়, হরেক ফুলের মালায়, চিন্তায় চেতনায় ~
এক ঝাঁক পাখীর কলতানে, সুর বাঁধে সংগোপনে, আপন মনে ~
নীলিমায় রাখে দৃষ্টি, আলপনায় অনাসৃষ্টি, অনাগত ভুবনে ~
প্রজাপতি মনে, উড়ে বেড়ায় কাননে, এ রাশ স্বপ্ন মুখর ~
বিনা সুতায় গাঁথে মালা, পরম উতালা, প্রতিক্ষার প্রহর ~
কত কথা জাগে, কত অনুরাগে, বসন্ত বাতাসে ~
মনের আঙিনায় ফুটে ফুল, সুবাসে ব্যকুল, চরম বিশ্বাসে ~
দিন কাটে, রাতের পাটে, ভোরের স্বপ্নে বিভোর ~
ঝরা শিউলীর গন্ধে, রন্ধে রন্ধে অপেক্ষার থাকে মোর ~
হাতে মেহেদির আলপনা, ঠাগর চোখে কল্পনা, প্রকৃতি আসে নেমে ~
প্রতিক্ষায় কাটে নবীণার, প্রথম দেখার প্রথম প্রেমে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২১/০১/২০২০
ঢাকা
মোট পড়েছেনঃ ৮৬৬জনআজ পড়েছেনঃ ০জন




১৮টি মন্তব্য
প্রতিক্ষায় কাটে নবীণার, প্রথম দেখার প্রথম প্রেমে ।। প্রতীক্ষার প্রহর ভেঙ্গে সহসাই বেজে উঠুক মিলনের সুর, এই কামনা।
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
খুব সুন্দর হয়েছে কবিতা। প্রতীক্ষার প্রহর শেষ হোক শুভ কামনা রইলো
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
প্রথম দেখার প্রথম প্রেমে ।
প্রতিক্ষায় কাটে নবীণার,
সেই থেকে শুরু হোক
প্রথম প্রেমের সুচনার।
শুভ কামনা।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
অবসান হোক প্রতীক্ষার । স্বর্গীয় হোক পথচলা।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
নবীণাকে প্রতিক্ষায় রেখে কবি তার কবিতা লিখতে ব্যস্ত! কবিরা শুধু কবিই রইলো, প্রেমিক হতে পারলো না 😀😀
প্রেমিক না হয়ে কেউ, কবি হতে পারে না,
অনেক ধন্যবাদ ও
শুভ কামনা আপু
প্রতীক্ষার হোক অবসান।
ভালো লিখেছেন।
ধন্যবাদ ও
শুভ কামনা
প্রতীক্ষার প্রহর চুকিয়ে প্রেমিক আসুক প্রিয়তমার দ্বারে।
চমৎকার উপস্থাপন
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সুন্দর লিখেছেন
ধন্যবাদ
চমৎকার রচনাশৈলী কবিতা।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা