মূল লেখায় যান

প্রতিক্রিয়াঃ ক্ষমা করে দিন আমাকে,আমাদেরকে ! উত্তরঃ জয় বাংলাই আমার শেষ ঠিকানা।

নীলকন্ঠ জয়একান্ত অনুভূতি, এদেশ, বিবিধ, মুক্তিযুদ্ধ১৪টি মন্তব্য

জিসান শা ইকরাম ভাইয়া খুব দুঃখ পেয়েই পোষ্টটি দিয়েছেন বুঝেছি।কিন্তু জয় বাংলাতে দুঃখ কিসের ভাইয়া?জয় বাংলা আর কিছুই নয় কোটি কোটি বাঙ্গালীর সম্মিলিত শক্তি। জয় বাংলাতে দুঃখ পাবে কুলাঙ্গারেরা আমরা নই।

****
কারো কথার ধার ধারি না।
জয় বাংলাই আমার শেষ ঠিকানা।

****
নরকুলের কুলাঙ্গার নইতো আমি,
জয় বাংলার বীজ বুনেছি জানে অন্তর্জামি।

****
আমার না’য়ে  হাল ধরেছি জয় বাংলা বলে,
আমার কন্ঠে সুর বেঁধেছি জয় বাংলার সুরে।

****
জয় বাংলায় নিষেদ যার-
জোর গলায় বলি “তুই রাজাকার।”

 

@জিসান ভাইয়া জোর গলায়  বলেছি,বলব এবং বলেই যাবো “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

মোট পড়েছেনঃ ৮৪৯জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. জীবনে রং এ মনকে টানে না
    ফুলের ওই গন্ধ কেমন যানি না
    যানি তরী বাইতে হবে
    খেয়া পাড়ি দিতে হবে
    আমি যে সাগর মাঝি রে
    তীরহারা এই ঠেউ এর সাগর
    পাড়ি দেব রে —– ——-

    আমরা অশ্রুকে আগুন করেছি। এই দেশে রাজাকাররা শাস্তি পাবেই, পেতেই হবে।