মূল লেখায় যান

প্রণয়ের প্রলয়

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

 

নির্জন নিস্তব্ধ রাত;
ঘুমের ঘোরে আচ্ছন্ন সারা পাড়াময়,
শুধু ঝিঁঝিঁ পোকার কলরব আর শুনসান নিরবতা!
অনির্বাণ জেগে আছো?

বর্ষার বর্ষণমুখর রাতে;
টাপুর টুপুর বৃষ্টির নূপুরের ছন্দ,
মনের দরজায় কড়া নাড়ছে।
হৃদয়ে উঠেছে প্রণয়ের প্রলয়!

অনির্বাণ জেগে আছো?
শুনতে পাচ্ছো কড়ানাড়ার আওয়াজ!
বুঝতে পারছো প্রণয় প্রলয়ের পূর্বাভাস!

অনির্বাণ জেগে আছো?
যদি জেগে থাকো;এসো তবে আজ
ভয়ঙ্কর প্রণয়ের দামামায়-
লণ্ডভণ্ড করি সংরক্ষিত আসন,
ছিন্নভিন্ন করি সমস্ত বসন!

রচনাকাল-১০/৭/২০২০

সময়-২:৩০ এ.এম

মোট পড়েছেনঃ ৯৪৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

    1. অবজেকশন! অবজেকশন!
      অনির্বাণ একটি কাল্পনিক চরিত্র
      তাকে এতো গুলো উপাধি দেওয়া মোটেও ঠিক নয়
      আমার কাল্পনিক অনির্বাণ নিশ্চয়ই চতুর/ভুয়া হয়😰😰

      হ্যাঁ ভাইয়া অনেক দিন পর লিখলাম
      সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত করে রেখেছি।
      কৃতজ্ঞতা অশেষ

  1. “অনির্বাণ জেগে আছো?
    শুনতে পাচ্ছো কড়ানাড়ার আওয়াজ!
    বুঝতে পারছো প্রণয় প্রলয়ের পূর্বাভাস!”
    তাই তো লাগতো ভাল
    যদি পেতাম তেমন আশ্বাষ।
    ভাল লাগলে। আপু শুভ কামনা।

  2. অনির্বাণ জেগে আছো?
    যদি জেগে থাকো;এসো তবে আজ
    ভয়ঙ্কর প্রণয়ের দামামায়-
    লণ্ডভণ্ড করি সংরক্ষিত আসন,
    ছিন্নভিন্ন করি সমস্ত বসন!

    হৃদয় নাড়িয়ে দিলো আপু

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?