প্রচন্ড গরমে আপনিও একটু সহযোগিতা করুন।
প্রচন্ড তাপদাহ, পাখিদের তেষ্টা মেটাতে আপনার বাসার ছাদে বা অন্য কোথাও একটি পাত্রে বা বাড়ির আঙ্গিনায় একটু মাটি গর্ত করে সামান্য পানি তাদের তেষ্টা মেটাবে । সকলের প্রতি উদাস্তু আহ্বান জানাচ্ছি যার যার অবস্থান থেকে প্রকৃতির এই প্রাণীগুলির জন্য একটু এগিয়ে আসবেন।
মোট পড়েছেনঃ ১০৩৯জনআজ পড়েছেনঃ ০জন


১১টি মন্তব্য
খুব ভালো বলেছেন ভাই, এইটি আমাদের সকলের করা উচিত।
আমরা নিজ থেকে এগিয়ে আসলেই ওরা বাঁচবে।
সহমত ভাই
আমার পাখিগুলোর জন্য আমি বারান্দায় মালসায় পানি রাখি। যদিও ওদের তা দরকার হয় না। কারণ, পাশেই একটা জলাশয় আছে।
এখানকার পাখিগুলো আমাকে খুব ভালবাসে। ঘুঘু পর্যন্ত আমার বারান্দায় আমি বসে থাকলেও পায়ের কাছাকাছি চলে আসে। আমার বেডরুমের জানলায় তাদের বাসা।
পাখির মতো সুন্দর আর কিছু নেই আসলে।
ঠিক বলেছেন আপু। আমি নতুন পাখির ছবি তোলার আগে পাখিটিকে খুব ভালো করে দেখি। এত কালারডফুল হয় দেখলেই চোখ জুড়িয়ে যায়। মনে কোন চিত্রশিল্পীর নিজ হাতে রং করা। অনেক সময় পাখিটিকে দেখতে থাকায় ফুরৎ করে উড়ে চলে যায়। তখন আর ছবি নেয়া হয় না। পরে অবশ্য আফসোস লাগে কারন পাখিটিকে ক্যামেরায় বন্দী করতে পারলাম না বলে। এমন হয়েছে সে পাখি আজ পর্যন্ত চোখের সামনে আর পড়ে নি। তারপরও পাখির সাথে থাকতে পাখিকে তার প্রকৃতিতে অবাধে বিচরন করতে যখন দেখি তখন মনে হয় আমিও ওদের সাথে উড়ে বেড়া্চ্ছি। খুব খুশী হলাম জেনে আপনিও আামর মত একজন পাখিপ্রেমিকা।
ভালো থাকবেন আপু। প্রকৃতির সাথে থাকবেন ভালোবাসা দিয়ে।
দেশে যখন বাগানে থাকতাম, জল রাখতাম পাখীদের জন্য।
জেনে শ্রদ্ধায় মনটা ভরে গেলে আপু।
হ্যাটস অফ ভাইয়া এমন পোস্টের জন্য।
এখানে পার্কে পার্কে পাখির পানি খাবার জন্য পাত্র রাখতে দেখেছি। কিছু কিছু ট্যাপের নীচে গর্তের মতো ডেন্ট রাখা হয়, যাতে পানি জমা থাকে পাখিদের জন্য।
সবাই আশা করি একটু খেয়াল রাখবে। প্রকৃতির সবচাইতে সুন্দর সৃষ্টি।
জ্বী। ওরা বাঁচলেই প্রকৃতি তার সৌন্দর্যের রূপে রূপায়িত হবে। আমি এই গ্রীষ্মে ঢাকার অনেক জায়গায় ফেলে দেয়া কনডেন্স মিল্কের পটে পানির ব্যাবস্থা করে গাছে ঝুলিয়ে দিয়েছি। বিশেষ করে আমার অফিসের আশে পাশে। যখন দেখি আমার সেই পাত্রে ওরা পানি খাচ্ছে তখন মনে হয় ভালো একটা কাজ করলাম। অন্তত আল্লাহ সৃষ্টি এই মাকলুকাতটাকে এক ফোটা পানি খাইওয়াতে পারলাম। পাখি ও বনের পশুরা আমার সন্তানের মতন। এরাই প্রকৃতির অলংকার।
চমৎকার একটি পোস্ট ♪♪♪♪♪
ধন্যবাদ আপু।