মূল লেখায় যান

কেউ জানে না।( ম্যাগাজিন ২০২২)

শামীম চৌধুরীকবিতা১২টি মন্তব্য

সাগর জানে না
মুক্তা থাকে ঝিনুকে
চাঁদও জানে না
কলঙ্ক যে তার গায়ে;

ঝর্ণা জানে না
তার রূপের বাহার
আকাশও জানে না
তার নীলের সমাহার;

স্বর্ণকার না জেনেই
বানায় কত অলঙ্কার
কারিগর না চিনেই
নারী পড়ছে গলায় মনিহার;

কানন জানে না
হাজারো ফুলের কদর
পথিক বুঝে না
মালীর কষ্টের দরদ;

প্রেম মানে না
বাঁধা বিপত্তি
ভালোবাসা মানে না
অশুভ দৃষ্টি;

মন চায় না
ভালোবাসায় পুঁড়তে
তবুও পুঁড়তে হয়
তুষের আগুনে৷৷

 

 

মোট পড়েছেনঃ ৭৯১জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আমিতো জানি ভাইজানের গুনের কথা।পাখি বিশ্লেষক ছাড়াও আপনার গল্প কবিতা ছড়া একান্ত অনুভুতি লেখাগুলোও চমৎকার সব।
    এ ছড়াটিও তার একটি।
    অসাধারন সুন্দর শব্দ চয়ণ বাক্য গঠন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।