মূল লেখায় যান

প্রক্সি সাইট দিয়ে দেখুন ব্লক বা নিষিদ্ধ সাইট

সোনেলা রোদ্দুরবিজ্ঞান ও প্রযুক্তি১৯টি মন্তব্য

প্রক্সি কাহাকে বলে ? উপরের চিত্র দেখুন । আলেয়া বেগম বেগুন ভর্তায় লবন কেনো বেশী দিল এজন্য তাঁর স্বামী বদি দিল বকা । তিনদিন তাদের কথা বার্তা বন্ধ । তাঁদের মাঝে এখন কথা হয় মেয়ে লাল বানুর মাধ্যমে । এই লাল বানু হচ্ছে প্রক্সি ।

আমাদের প্রিয় ব্লগার এই মেঘ এই রোদ্দুর আপু চাকুরী করেন । উনি একটা ফেইসবুক পোকা। আপুর অফিসের অনেকেই আছেন এই ফেইসবুক পোকা , কেউ ছোট পোকা কেউ বড় পোকা । অফিসের কাজে সবাই ফাকি দেন । অফিসের বস , কয়েকদিন মুখে সতর্ক করেছেন , কাজ হয়নি । এত্ত মজাদার ফেইসবুকে না গিয়ে থাকা যায় নাকি ? এরপর বস করলেন কি , একজন এক্সপার্ট এনে ফেইসবুক সাইট ব্লক করে দিলেন । আপুদের তো অনেক মন খারাপ , আহারে ফেইসবুকের স্ট্যাটাস , ওয়াল , ইনবক্স , ফটো আপলোড সব এখন স্মৃতি  🙁 আপুকে একটা পিপড়া কামরে দিলো , তাও জানাতে পারছে না স্ট্যাটাস দিয়ে ;(   অন্যদিকে বসের মুখে হাসি ।

ভেবোনা আপু , আমি আছিনা :p ? এই নাও এত্তগুলা প্রক্সি সার্ভার । যত খুশী ব্রাউজ করো ফেইসবুক , আর মনে মনে ফুর্তি করো \|/

প্রক্সি সাইট http://www.freeproxy.net সমুহের মাঝে আমার অভিজ্ঞতায় সবচেয়ে ভালো হচ্ছে এই সাইটটি ।  ব্রাউজারের এড্রেস বারে  http://www.freeproxy.net লিখে এন্টার করার পর ঠিক মাঝামাঝি স্থানে একটি সার্চ করার জায়গা দেখা যাবে , সেখানে ব্লগ করা ওয়েবসাইটটির ঠিকানা লিখে সার্চ দিলেই সাইটটি দেখা যাবে।
এমন আরো কিছু প্রক্সি সাইট:
http://www.boomproxy.com
http://www.zend2.com
http://www.hidemyass.com
http://www.proxybrowsing.com
http://www.proxsafe.net
http://www.zendproxy.com
http://www.pagewash.com
http://www.zfreez.com
http://www.proxy-server.at
http://www.newipnow.com
http://www.hidemehere.com

শুধু ফেইসবুক নয় , যে কোন নিষিদ্ধ বা ব্লক করা সাইট এ সব প্রক্সি সাইট দিয়ে দেখা যাবে ।
আশাকরি আমার এই পোষ্ট ভালো লাগবে সবার । নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষন আদম হাওয়া থেকেই শুরু । সুতরাং মজাই মজা :D)

মোট পড়েছেনঃ ১২৭৯জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. ভাল লাগছে মানে ফাটাফাটি পোষ্ট আপি । আমার চিন্তা করে এত সুন্দর পোষ্ট দিছ কি খাওয়াবো বলতো……..ৱ

    আরে ধুরু নিষিদ্ধ সাইটে আমি ঢুকি না কিন্তু……. শুধু ফেবু আর ব্লগ \|/ \|/ \|/

    1. আমাকে কিছু খাওয়ান লাগপে না আপু । আমি উপকার করি এমনিতেই :p উপকার করা ভালো মা বলেছেন । নিষিদ্ধ মানে ব্লক সাইট , অন্য কিছু নয় ।

    1. কুবুদ্ধি নয় 🙁 ইউ টিউব ব্লক করলেও আমরা এসব দিয়ে দেখবো তা । আপু খাওয়াতে চেয়েছে , এতেই আমি খুশি ।

  2. লীলাবতী দিদি আপনি তো বেশ টেকি হয়ে উঠেছেন !! 🙂 এমন পোষ্ট আপনি দিবেন ভাবতেই পারিনি । প্রক্সির লিস্টের মাঝে আমি দুটো ব্যবহার করেছি । দেখতে হবে সব গুলো । কোনটা ভালো ।