মূল লেখায় যান

পূর্ণ-চাঁদের জ্যোৎস্না

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

 

ক্রমাগত হেঁটে যাচ্ছি শব্দ-হীনতার দিকে
সূর্যাস্ত-বেলায়, শুধুই একাকী, একাকীর পথে;
হতে পারে, সামান্য অপেক্ষা, দৈব- দেবতার,
পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো।
আপনাপন সান্ধ্য-মোড়ে হাজির আজ
অসংখ্য আনন্দ-দেবতা।

এক কালের প্রচণ্ড-সুহৃদ স্বদলে পাশ কাটিয়ে
ব্যস্ততায় চালু রেখেছে রাত্রির আনন্দ-কৌশল,
প্রবল কামের তেজ-অক্সিজেন গায়ে মেখে!!
এ এক না-ফেরার-ভেলা, ইচ্ছে উদাসীনতায়;

চাঁদের আকাশ-জালে নড়েচড়ে ওঠে
আলগোছে লুকিয়ে রাখা এক টুকরো নীলাকাশ
জিয়ন কাঠির ছোঁয়ায়, তুচ্ছ সবকিছু ছুঁড়ে ফেলে
অণু-নক্ষত্রের বুকে চিবুক চেপে, জেগে থাকি, একাকী।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১১৪৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. এরকম মায়াবী জোসনায় হাঁটা দিলে, হৃদয় আকাশের নীল পাখিটা ডানা মেলবেই। তার মাঝে আবার শরতের আকাশ। সব ফকফকা। রোমান্টিক হৃদয় আপ্লুত হোক বারবার। একাকী নির্জনে।

  2. আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের ই মাতাল সমীরণে- আপনার লেখায় গানটি মনে পড়ে গেল। এক টুকরো আকাশকে জালে আটকে রাখলে সেতো ছটফট করবেই। খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  3. আমি ভাবছি, একসময় হয়তো আমিও নিঃসঙ্গ হয়ে একা একাই সারারাত জেগে জেগে আকাশে তারাগুলো গুনবো।
    কবির ভাবনার জয় হোক। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।

  4. চলে যাওয়া নিয়ে হায়পিতাস ভালো না। তার চেয়ে আনন্দ দেবতাকে সালাম দিন।
    আর হ্যা, একা লুকিয়ে না থেকে সাথে কাউকে নিয়ে নিন। নইলে গুগল মামা দিয়ে খুজে নেবে কিন্তু।

    1. আনন্দ দেবতার সাথে তো কস্তাকস্তি জারি আছে,
      তারপর ও আইছি একা যামু একা সেটি তো ভুলে যাওয়া যাবে না।
      আপানার কবি মন চাইলেই খুঁজে নিতে পারে, সব্বাই তা না, পারেও-না মুনে কয়।
      কবিতার কদ্দুর কী হইলো!! আপডেট তো পাইতেছি না।
      কবিতাং স্মরণং গচ্ছামি!!

  5. ভাইজান, কবিতা যতটুকু আমাকে মুগ্ধ করেছে তার চেয়ে বেশী মুগ্ধ হয়েছি ভরা পূর্নিমার চাঁদের ছবি দেখে। রাতের আকাশে চাঁদ যেমন বসুন্ধরাকে আলোকিত করে রেখেছে ঠিক তেমন প্রশান্তি এনে দিলে কবিতাটি আমার মনে।
    হিংসা হয় আপনাকে নিয়ে। কেন কবি হতে পারলাম না। ভাল থাকবেন।

    1. আমিও আপনাকে খুব হিংসে করতে চাই, কেন আপনার মত ফটোগ্রাফার হওয়ার চেষ্টা
      করতে পারলাম না।
      নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে আছে সব বড় বড় কলাগাছ!!
      ভাল থাকবেন ভাই।

  6. পূর্ণ চাঁদের এমন রূপোলী আলোয় একাকী নির্জনে না হেঁটে
    দুইজন মিলে নির্জনে হাঁটলে বেশিই ভালো লাগবে বিশ্বাস করুন

    নিজের আকাশকে সাথে নিয়ে
    রূপোলী আলোয় একবার ভিজেই দেখুন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?