পুনরাবৃত্তি।

তুমি চেয়েছো
উড়ন্ত ফড়িং, খোলা আকাশের মতো জীবন।
আমি কবি,
ভাঙচুর, উদাসীন অথবা ধূ ধূ মরুর মতো জীবন আমার।
আমি আমাকে বারবার ভাঙি-গড়ি,
ভালোবাসা আমাকে ভীষণ আহত করে,আমি ঝরে পড়ি তারপর তোমাকে ভেবেই জেগে উঠি
শিশির মাখা লিকলিকে লাউ ডগার মতো।
আবারো তোমার প্রেমে পড়ি।
তারপর আবারো পুনরাবৃত্তি….
মোট পড়েছেনঃ ৬৭৩জনআজ পড়েছেনঃ ০জন


৮টি মন্তব্য
বার বার ভেঙে বার বার গড়া। নিজেকে চিনতে পাগল পারা। শুভ কামনা রইলো।
ধন্যবাদ।
প্রকৃতির ধারে প্রেম!
মুগ্ধতা রইল অশেষ।
ধন্যবাদ।
চমৎকার এক অনুভূতির ছোঁয়া কবি দা
ধন্যবাদ।
তারপর আবারও পুনরাবৃত্তি বিরহ!!
তবে বিরহই ভালো,,,
ধন্যবাদ।