মূল লেখায় যান

আমাকে কোনদিন ধারণ করতে পারবেনা।

মনিরুজ্জামান অনিককবিতা৪টি মন্তব্য

 

আমাকে ধারণ করতে পারবেনা তুমি

আমি অতি সাধারণ,অতি নগণ্য,

মৃতপ্রায় এক জলাভূমি।

সাধারণ বলেই তোমাদের নাগরিক কোলাহলে

তোমাদের ঐ পুঁজিবাদের দাবানলে

আমাকে কোথাও খুঁজে পাবেনা।

 

আমার ভালোবাসা ধারণ করার ক্ষমতা

তোমার নেই, ছিলোনা।

তোমার দৃষ্টিতে ভালোবাসার নদীতে

যে কংক্রিটের দালান উঠে গেছে

যে হিংস্র বিষন্নতার স্রোত বয়ে গেছে পুব হতে পশ্চিমে, লাল কার্পেটে মোড়া রাজ মহলে।

সেখানে আমার ভালোবাসা নেই,

কোনদিন ছিলো না।

 

আমাকে কোনদিন তুমি খুলে দেখতে পারবে না।

তোমার গানিতিক সূত্রে হয়তো তোমার জীবন

বিশ্লেষণ করতে পারবে, কিন্তু আমাকে পারবে না।

উচ্চবিত্তদের গনিতের বাহিরে কোন জীবন নেই,

তারা যোগ কিংবা বিয়োগেই আটকে থাকে,

আটকে রাখে নিজেদের আনন্দ,

বেদনা কিংবা ভালোবাসা।

আমার জীবন ভিন্ন, দল ছুট হরিণের মতো মৃত্যু আশংকা মাথার তাজ হয়ে বারবার সামনে আসে।

এই যাযাবর জীবনে কোন আলো নেই। আছে শুধু,

মাঝ নদীতে হিংস্র স্রোতের কবলে পড়া ক্ষুধার্ত কান্না।

আমাকে কোনদিন তুমি ধারণ করতে পারবে না।

মোট পড়েছেনঃ ৭৩৮জনআজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. উচ্চবিত্তদের গনিতের বাহিরে কোন জীবন নেই,
    তারা যোগ কিংবা বিয়োগেই আটকে থাকে,
    আটকে রাখে নিজেদের আনন্দ,
    বেদনা কিংবা ভালোবাসা।

    অতিব কঠিনেরে সহজ ফ্রেমে বেধেছেন কবি ভাই।