মূল লেখায় যান

আমাদের দিনগুলো।

মনিরুজ্জামান অনিককবিতা১০টি মন্তব্য

 

আমাদের দিনগুলো সাদা বকের মতো

সাদা হতে হতে শূন্যতায় মিলিয়ে যাচ্ছে।

চোখের নীচে জমাট বাঁধা কালো দাগগুলো

বুঝিয়ে দিলো যেটুকু হৃদয় তরতাজা ছিলো

শকুনের মতো ঠোকরে খাচ্ছে তা-

আমাদেরই পোষা বিষন্নতা। 

বুকের ভেতর প্রেম জমিয়ে রেখে

আমরা আজ ভীষণ অসহায়, 

এতো এতো প্রেম-ঐশ্বর্যের ভেতর আমরা প্রতিদিন 

নিজেদের হত্যা করে চলেছি রাতের কান্নায়।

আমাদের কি কোনদিন মুক্তি হবেনা!

আমাদের হাসিতে কি আর ফুটবেনা!

ক্যাকটাসের মলিন ফুল

আমাদের ভালোবাসার দিনগুলো কি আর

ছুঁয়ে দেখবেনা আমাদের আহত আঙুল?

 

মোট পড়েছেনঃ ৫১০জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।