মূল লেখায় যান

প্রেমের ফুল

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

 

পাথরের বুকে ফোটাতে গিয়ে প্রেমের ফুল,
কখন যে নিজেই পাথর বনে গেছি টেরই পাইনি!
অনুভূতিহীন শূন্য কাঠখোট্টা গোছের-
পাথরে পরিণত হয়েছে আমার প্রেম্নীল হৃদয়।
এই শূন্য পাথর হৃদয় আর কারো জন্য হয় না ব্যাকুল,
কারো ভালোবাসার পরশ পেতে আর হয় না আকুল,
কারো প্রেমালাপে আর হয় না রোমাঞ্চিত,
কারো আলতো স্পর্শে আর হয় না শিহরিত!
ওরে এমন হৃদয়ের ধারে কাছেও যাসনে কেউ,
পাথর হৃদয়ে কখনোই ফোটে না প্রেমের ফুল।

মোট পড়েছেনঃ ১৬৬২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. তাহলে এখন কি হবে আপু্ ?
    যাহোক আপনার মনটা আবার কোমলতায় ভরে উঠুক।
    সেখানে ফুটুক গদ্য,পদ্যে মিষ্টি মিষ্টি ফুল। আমরা পড়ি আর বিভোর হই।
    শুভকামনা রইলো আপু। ভালো থাকুন সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?