মূল লেখায় যান

পাগল রঙ্গ এবং বঙ্গ…

সীমান্ত উন্মাদবিবিধ২২টি মন্তব্য

\|/ :D) ;( -:- ^:^ \|/

লক্ষ জাতের পাগল আছে
এখন বাংলাদেশে,
কেউবা আসল রুপে আবার
কেউ বা ছদ্মবেশে।। :=

ভবের পাগল, ভাবের পাগল
শখের পাগল কেউ,
ঝড়ের মত পাগল আছে
কেউবা শান্ত ঢেউ।। 😀

কেউবা পাগল বুদ্ধিজীবি
বুদ্ধি রাখেন খাসা,
রাজনীতিবিদ পাগল যারা
ভীষন সর্বনাশা।। ^:^

কেউবা পাগল ফ্রাষ্ট্রেশনে
কেউবা পাগল নেশায়,
সপ্ন পাগল ঘুমিয়ে কাটায়
সপ্ন দেখার আশায়।। 😮

ফ্যাশন পাগল, বইয়ের পাগল
কেউবা পাগল নামের,
সাগর পাগল, খাওয়ার পাগল
পাগল আছে প্রেমের।। \|/

বিঃদ্রঃ ইহা একটি রম্য রচনা, কারো জীবনের সাথ মিল খাইলে আমি পাগল দায়ি নই। আর জানেনতো পাগলে কিনা বলে।

মোট পড়েছেনঃ ১৪১৭জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

    1. কথাডা ঠিক, নাম নিছেন হলুদ পরী দিয়া রাখছেন ফুলের ছবি আর নাকফুলেরতো নাম ঠিকানা ও দেখা যাইতে আছে না। :p যাউগ্গা ভালা থাইক্কেন উন্মাদীয় শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর।

      1. ফটো ও নামের একটা দীর্ঘ কাহিনী আছে যেটা সংক্ষিপ্ত করে একটা লেখা লিখেছিলাম, চাইলে আমার প্রোফাইল এ গিয়ে “প্রোফাইল হালনাগাদ” লেখাটা পড়ে দেখতে পারেন।