মূল লেখায় যান

পাখি

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১০টি মন্তব্য

নীল আকাশের বুকে বিহগ মেলে পাখা,

ও দিকে তার বন্ধু আছে, নদীর তীরে একা।

শুধায় তারে?

কই গেলি রে, আয় না কাছে, একটি কথা কই

তোরে আমি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি সই।

মানব নই যে আমি, করব নতুনত্ব গ্রহণ,

তোমার পাশে রইব আমি সহমরণ।

মানব হল শ্রেষ্ঠ প্রাণী, নিকৃষ্ট তার কাজ,

সেই জন্য তাদের জীবনে, টইটম্বুর দুংখ আর লাজ।

সুখে দুঃখে থাকব পাশে, বাঁধব আমরা ঘর

আসুক যত ঝড় ঝাপটা, কেউ হব না কারো পর।

খড় কুটো দিয়ে গড়ি বাসা, আছে তাতে আমার ভালোবাসা।

মরণ এলে যমের সাথে শক্ত মনে কইব কথা।

রচনাকালঃ

১২/১২/২০১৯

মোট পড়েছেনঃ ৬১৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. পাখিরাও বুঝে গেছে শ্রেষ্ঠ প্রাণীর নিকৃষ্ট কার্যকলাপের কথা। সত্যিই ধিক্ জানাই নিজেকেই নিজে। বানান গুলো একটু দেখবেন ভাইয়া। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?