মূল লেখায় যান

পরিশুদ্ধ মহাশূন্য

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

 

(আমার)শব্দেরা আঁকাবাঁকা নদীর মত,
ছুটে যায় দৃষ্টি সীমা পেরিয়ে দূর-জল-সীমায়,
পাল্টে যাওয়া ছবির মত, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর মত।

প্রতিটি শব্দ, নিরাভরণ সুখে কাছে এসে জানতে চায়,
কোথায় কী-কী লুকিয়ে রেখেছি, লুকিয়ে ফেলেছি;

সাড়া দেব দেব করে বলা হয় না,
পরিশুদ্ধ মহাশূন্যে স্পষ্ট-স্পষ্টতার মাঝে কত-কী পড়ে আছে,
চূড়ান্তের মত সতেজ মসৃণ স্ফটিক স্বচ্ছতায়;
মাটিচাপা বিবর্ণতা সেখানে পৌঁছায়-না,
সন্দেহ, ঈর্ষা আর অনাত্মীয়তা অর্থহীন সেখানে,
বিস্মৃতির ভড়ং-ও;
শহুরে ফেনিল শোরগোল তাপহীন।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ৬৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

  1. কঠিন সময় পার করছি। কি হচ্ছে/ কি ভাবছি/ কি করছি জানা নেই। শব্দেরা ছুটে যাক , কলম থামলে চলবেনা। লেখালেখি চলুক অবিরত। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?