মূল লেখায় যান

পরাজিত

নীলকন্ঠ জয়একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ১৬টি মন্তব্য

বিচ্ছিন্ন জীবণ, বিচ্ছিন্ন ক্ষণ-
নিস্তবতার মাঝে আমি একজন,
একাকি অসহ্য প্রহর-
কাটে না সময় কিংবা ঘোর।

পরাজিত আমি সময়ের কাছে,
জীবন নামক কাব্য ধারার কাছে।
পরাজিত প্রহর ভাঙ্গা-
নিস্তব্দতার কাছে, কাক ডাকা ভোরের কাছে।

পরাজিত আমি বিবেক দহনে-
কিংবা একমুঠো হতাশার ছলনে।
পরাজিত তাই ভীড়েছি-
জীবন্মৃতের দলে, পুড়ছি কুন্ডহীন অনলে।

বিচ্ছিন্ন জীবণ, বিচ্ছিন্ন ক্ষণ,
ভাবনাহীন ছলনে আমি সেই জন।
একাকি অসহ্য প্রহর-
হাতড়ে খুঁজি আলোকময় কোন এক ভোর।

মোট পড়েছেনঃ ১০২৭জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আমি পরাজয় মানি না আমি চ্যালেঞ্জ করি বার বার পরাজয়ের কাছে পরা বাদ জয় আমার চাই ই চাই।
    তবে বিশ্বাস করি জয় মানে প্রতিটি সেক্টরেই জয় নয় ফাইনাল যুদ্ধে জয়। 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।