মূল লেখায় যান

নোটবুকে আনন্দ-বেদনা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

 

নোটবুকে লিখে রাখা লেখা, কখন আনমনে কী-না-কী ভেবে না-ভেবে
লিখে রেখেছি ভুলো মনে, মনের ভুলে, এখন আর মনে নেই, মনে রাখিনি,
রাখতে চাইনি, চাই-ও না।

হঠাৎ কিছু কাল, কিছু দিন পরে, খুঁজে-পেতে দেখি প্রতিটি আঁকে কত কী লিখে রেখেছি,
চমকে উঠে কথা বলা রেখারা/লেখাগুলো হেই হেই কলরবে মাতে,
এন্তার অভিযোগ মেলে রাখে/ধরে,লুকিয়ে রেখেছি কি না,
ফেলে দিতে চেয়েছি কী-না, ফেলে দিচ্ছি/দেব কী না!!

ছবি নেটের।

এই যে কুয়াশা-মাখা শিউলি-ভোর, প্রত্ন ভোরের মত দাগ রেখে যাওয়া,
দাগ ফেলে যাওয়া, ফিরে ফিরে আসে, জানান দেয়, একান্ত গভীর, গভীর
কোন অনুভব, অনুভার, অনুযোগ, অনুশুয়া, অধরা রেখার আঁকে কত কত কিছু!!

জীবন, চুপচাপ ভুল-ভাল ক্ষত চিহ্নের আনন্দ বিহ্বলতা, ফাঁকায় পড়ে থাকা
অনাবাদী অগোছালো বনফুল, অধরা জীবনের একান্ত নীরবের আলস্য-সীমানায়,
প্রচল-ছেঁড়া বিন্যাসে আনন্দ-বেদনার অনুষঙ্গী।

মোট পড়েছেনঃ ৭৭৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৩টি মন্তব্য

  1. নোটবুকের আনন্দ-বেদনা পড়ে খুব ভালো লাগলো। ফেলে রাখা শব্দ, কথাগুলো যেন আমাদেরকে মনে করিয়ে দেয় তারাও একসময় ছিল সুখে দুঃখে জীবনের সোনালী কিরীটে। সময়ের স্রোতে আমরা হয়তো ভুলে যাই তাদের কথা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. মাঝে মাঝে এমনও হয়, পুরাতন নোটবুকের লেখাগুলো বক্র হাসি হেসে বলে, ” কি লিখেছো ছাই পাস?”
    আমার নোটবুক পড়লেই হাসি লাগে, অবলীলায় কতো কিছু যে লিখেছি, হাসি, কান্না, গান, কবিতা, আবেগ।
    শুভকামনা

  3. নোটবুকে এত কথা লিখে রাখা হয় যা কিনা অনেকদিন পর খুললে মনে হয় যে এগুলো লিখে রেখেছিলাম?? সেটা পড়েই পরে পুরনো কথা মনে পড়ে । ভালো লাগা, খারাপ লাগার সব সাক্ষী আমাদের নোটবুক। নোটবুক নিয়ে অসাধারণ লিখেছেন ভাইয়া। শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?