মূল লেখায় যান

নেপাল জয় করে নিচ্ছি আমরা

সোনেলা রোদ্দুরবিবিধ৩৬টি মন্তব্য

যদি আপনি দেখেন, নেপালের প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহার্য্য ফ্রিজ , টিভি, ওয়াশিং মেশিনে আমাদের দেশের একটি কোম্পানীর নাম।
হোটেলের প্রতিটি কক্ষে, অভ্যার্থনায় আমাদের দেশে প্রস্তুত একটি টিভি চলছে। কেমন লাগবে আপনার? যেখানে আমরা মেইড ইন চায়না দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গিয়েছি, সেখানে বিদেশে মেইড ইন বাংলাদেশ এমন সামগ্রী দেখে গর্বে আমাদের বুক ফুলে উঠবেই।

এটি এখন আর স্বপ্ন নয়। আমাদের দেশের ওয়ালটন এখন নেপালের বাজার দখল করতে নেমেছে। ওয়ালটনের সাথে প্রতিযোগীতায় টিকতে পারছেনা চায়না এবং ভারতীয় কোম্পানী গুলো। গুনে, মানে, ডিজাইনে এবং মুল্যে আমাদের দেশের কাছে পরাজিত হচ্ছে অন্য দেশ। ক্রেতা সাধারন লুফে নিচ্ছেন ওয়ালটন সামগ্রী।

সম্প্রতি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপস্থিথিতে অনুষ্ঠিত হয়ে গেল নেপালে ওয়ালটনের ডিষ্ট্রিবিউটরদের সভা। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এবং ওয়ালটনের পক্ষে ইলিয়াস কাঞ্চন।

নেপালের রাজধানী কাঠামান্ডু এবং পর্যটন শহর পোখারা সহ ৭৫ টি জেলার সব জেলায় ওয়ালটনের শো-রুম স্থাপন হবে খুব সহসাই।

কাঠামান্ডু ওয়ালটন প্লাজা


পোখারা শো-রুম

ওয়ালটনের মোবাইলের মান এবং মুল্যও চায়না এবং ভারতীয় মোবাইলের চেয়ে ভালো এবং কম। মোবাইল সহ ওয়ালটন একদিন নেপালের সমগ্র বাজার দখল করবে এই স্বপ্ন আমরা দেখতেই পারি।
বাঙ্গালী শুধু হিমালয় জয় নয়, নেপাল জয়ও করতে সক্ষম তাঁদের পন্য দিয়ে।

ভিডিও দেখুন ওয়ালটন প্রডাক্টের প্রতি ক্রেতাদের আগ্রহের

মোট পড়েছেনঃ ৭৭৪জনআজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. ধন্যবাদ ।
    অদেখা ব্যাপারটা দেখিয়ে দিলেন ।।

    বাংলাদেশ নামে কোন দেশ আছে ,,
    আর সেটা পৃথিবীর প্রত্যেক নাগরিকরা তাদের সচারচর জীবনে বলুক ।

    তা প্রত্যেক দেশপ্রেমিক চায় ।

    শুভেচ্ছা রইল ।।।।

  2. মেড ইন বাংলাদেশ কাপড়চোপড় পাওয়া যায় এমন মল গুলায় হুদাই ঘোরাঘুরি করি মাঝেমাঝে, এইটা ধরি ওইটা ছুই ,এম্নেই 🙂

    btw নেপালী মিয়েরা তো বেসম্ভব সোন্দর দেকচি :p

     

  3. বাহ্‌,এটা তো খুবই ভালো খবর। একজন বাঙ্গালি হিসেবে অনেক গর্বিত বোধ করছি…।
    লীলাবতীদি আপনি সবসময় এত এত অজানারে জানান…।
    অনেক ভাল লাগে আপনার প্রতিটা পোস্ট। অনেক তথ্যবহুল আর আনন্দময় হয় পোস্ট গুলো…।
    অনেক অনেক শুভকামনা জানুন… আর এমন এমন দারুন সব পোস্ট আরো বেশি বেশি আনুন।

    1. একজন বাঙ্গালী হিসেবে অবশ্যই গর্বের। ধন্যবাদ আপু। আপনি অনেক ভালো লেখেন। আমি তো শুধু অন্য সাইটে পড়ে এখানে শেয়ার দেই। অবশ্য অনেক গুলো লিংক পড়ে নিজের মত করে একটি পোষ্ট লেখি 🙂

    1. আমি আসলে আপনার প্রশ্ন বুঝতে পারছি না। এই পোষ্ট বিজ্ঞাপন কিনা ? এই পোষ্ট কোন বিজ্ঞাপন না, কারন আমি ওয়ালটনের কাছে থেকে কোন অর্থ নেইনি বা আমি ওয়ালটনের ষ্টাফ নই।

       

  4. চমৎকার নিউজ লীলাবতী দি। এখানকার শপ গুলোতে যখন কাপড়ে মেড ইন বাংলাদেশ দেখি, মনটা আনন্দে ভরে যায়, আর এইরকম একটা ব্যাপার হলে সেটা সত্যিই অনেক আনন্দের। আপনাকে অনেক ধন্যবাদ এমন পোস্টের জন্য। লীলাবতী দি মানেই আনন্দ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।