মূল লেখায় যান

নেপথ্য গল্প

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

 

দৈব ক্রমে পঁচা শামুকে পা কেটেছে,
পঁচন ও ধরেছিলো।
না পঁচা অঙ্গ রাখা গেলোনা, ফেলতে হয়েছে।
ভাঙা পা খাদে পড়েছে!
বারবার, বহুবার, অজস্র বার!
না মুখ থুবড়ে পড়ে থাকিনি উঠে দাঁড়িয়েছি প্রতিবার।
শুধু একটি ভুল হয়েছে আবার,
অসংযত ভাবাবেগে ভালোবাসার খাদে পড়েছি,
ভেবেছিলাম পেতে চলেছি একটি শক্ত কাঁধ,
অনুভূতির গিরিখাতে ডুবে সবটুকু নিখাঁদ
ভালোবাসা উজাড় করে দিতে ভাবিনি দু’বার।
না,কারুর দোষ নয়,দোষ অসাবধানী আমার।
তাই ভুলের খেসারত দিতে কার্পণ্য করিনি,
কষ্ট পেয়েছি, হাউমাউ করে কেঁদেছি
ভনিতা করে দুঃখ লুকাইনি,
এ ভার আর নিজের মধ্যে রাখিনি,
চোখের জলে প্রেমের সলিল সমাধি স্তম্ভ ভাসিয়েছি।
জল শুকিয়ে সেখানে এখন চর জেগেছে,
আমি শুধু ফসল  বুনে চলেছি,
আর আমার পুনরায় উঠে দাঁড়ানোর গল্প লিখছি।
আশা একটাই আর কেউ যেন আমার মতো
অসতর্ক না হয়।
নিজেকে ভালোবাসতে হয়, অন্য কাঁধের ভরসা নয়।
দিনশেষে কেউ কারও নয়।

০৯/০৮/২০২০ইং

মোট পড়েছেনঃ ৯৮১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

    1. দিনশেষে পরিতৃপ্তির দেয় নিজের কর্মফল।
      আজকাল অনুভবেে আর কিছু খুঁজে পাইনা ।
      বয়স বাড়ার প্রতিফল ভাইয়া।
      সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

  1. দিনশেষে কেউ কারো নয়, একদম বাস্তব সত্যিটাই বলেছেন। যতবার নিজের পায়ে উঠে দাঁড়ানোর শক্তি থাকে, যতক্ষণ নিজের কাধে জোর থাকে, ততক্ষণ পৃথিবীটা আমার, আমার আমিত্বকে বাঁচিয়ে রাখতে হয় যেকোনো মুল্যে। চমৎকার লিখেছেন, আপনার লেখনীতে আশাবাদী হওয়ার অনুপ্রেরণা থাকে, যেটা আমায় মুগ্ধ করে।
    অনেক অনেক ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. আপু আমার লেখা আপনার ভালো লাগে জেনে নিজেকে ধন্য মনে করছি। আমি চেষ্টা করি নিজের ক্ষুদ্র অনুভূতি লিখে প্রকাশ করতে।
      অনেক ভালোবাসা এবং শরতের শুভেচ্ছা জানবেন প্রিয় আপু।

  2. সমস্ত দিনের শেষে
    আমরা সবাই নিঃসঙ্গ
    একলা একা আহত পাখি
    জানি বুঝি তবুও সেই
    মায়া নামক অলীক বস্তুর পিছনেই ছুটি
    অনেকটা প্রতঙ্গের মতো!
    তবে সান্ত্বনা একটাই সেই কাজ থেকে বেড়িয়ে আসার ক্ষমতাও আমরা রাখি। তাই তো এমন দৃঢ় প্রত্যয়ের গল্প লিখি

    1. কি বলবো আপু ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমার আগের লেখা পড়ছেন। সত্যি আমি আপ্লূত।
      অসংখ্য ধন্যবাদ এবং অফুরান ভালবাসা রইলো আপু।
      ভালো থাকুন দোয়া করি

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?