মূল লেখায় যান

নির্দয় আকাশ-মেঘ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

 

দূরে কোথাও বাজ পড়ার শব্দ ভেসে আসে
কাছ-দূর না দুর-দূর! শুধুই নির্বিকারে হাসে,
বিদ্যুতের আ-তীব্র ঝলক হঠাৎ অজানা অনেক কিছুই
বুঝিয়ে দেয়, দেখতে-বুঝতে না-চাইলেও;

দোষ/নির্দোষ দিনগুলো লজ্জা/উৎসবের মত
অপলক চেয়ে থাকা চোখের মত দেখতে থাকে
একদম-ই হাঁপিয়ে না-উঠে;

গোধূলির শান্ত নীরবতায় এ যেন নিজের কাছে-ই
নিজের ফিরে যাওয়া;

আকাশের কিনারায় ছেয়ে-যাওয়া/চুমু-খাওয়া
আগুন-লাল ছায়া-সঙ্গ মেঘদের দেখে, সাত-তাড়াতাড়ি
ভাবি, অধি-কিঞ্চিত হলেও, নিরাল-ঝড়! সে-তো আসবেই,
অপেক্ষা! সে-তো সামান্যের-ই;

গান ও ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৫৫৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

  1. আসুক সে ঝড়। আমরা আবার ফিরি নিজের কাছে। বিশ্বাস ফিরে পাই আবার।
    পথ হারাবো বলেই এবার পথেই নেমেছি।
    আপনার লেখা মিস করছি ভীষণ। সকালের অবসরে ব্লগে গিয়েই প্রথম লেখাটা আপনার। এটা চাওয়া থাকলো।

    1. পথ হারাতে চাইলে আর হারানো হয় না, পথ-ই তখন আপনাপন হয়ে যায়।
      ঝড়-বৃষ্টি তখন তুচ্ছাতি তুচ্ছ।
      ও, আচ্ছা, আপনি নিয়মিত লিখলে অবশ্যই সকাল সকাল সকল মন্তব্য-ই পাবেন।
      ভাল থাকুন অণুগল্পে-গল্পে;
      ধন্যবাদ অবশ্যই।

  2. নির্দয় নাহলে কি এমন সুন্দর বর্ষার রুপ জানা হতো? বিদ্যুৎ চমকালে আলোর ঝলকানি চারিপাশে আলোকিত করে দেয় , কিন্তু কারো কারো জীবন প্রদীপ নিভিয়ে দেয়। আপনার মন্তব্য ও লেখা দুটোই মিস করি। অফুরন্ত শুভকামনা রইলো

  3. নির্দয় প্রকৃতির মাঝেও কখনো আঁধার কেটে যায়। প্রকৃতির আলোর ঝলকানিতে কেটে যাক সকল আঁধার। তবে প্রকৃতি মাঝে মাঝে নির্দয় হলেও ভালোবাসা দিতেও কার্পণ্য করেনা। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?