মূল লেখায় যান

নিরুদ্দেশ হব

সাদিয়া শারমীনকবিতা১৬টি মন্তব্য
ল্যাম্পপোস্টের অচেনা আলোয় রাতের গন্ধ মেখে নিরুদ্দেশ হতে চাই ।

 নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।

শেষ রাতের নিস্তব্ধতাকে সঙ্গী করে নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।
ভোরের স্নিগ্ধতা মেখে ,শিশিরভেজা ঘাস মাড়িয়ে নিরুদ্দেশ হতে চাই,অচেনা কোনো গাঁয়।
দূরন্ত কিশোরীর মত এক ছুটে নিরুদ্দেশ হতে চাই।নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।
পৃথিবীর চিরচেনা কোলাহল,
আর নিয়মের বেড়াজাল দূরে ঠেলে নিরুদ্দেশ হতে চাই।
নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।
তুমি যাবে? আমার সাথে?
মোট পড়েছেনঃ ১১০৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. দারুণ ভালো লেগেছে আপনার কবিতা। মাঝে মাঝে এমন ইচ্ছেটাই আমার করে, হয়ে যাইও। তবে আমি পৃথিবীর সমস্য কোলাহল মুক্ত হতে চাই না। আমি চাই সেখানে কোলাহল মুখর প্রকৃতি থাকুক………শুভ কামনা সব সময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?