মূল লেখায় যান

নিঃসঙ্গ প্রহর

কামরুল ইসলামকবিতা১৭টি মন্তব্য

বিষণ্ণতায়,  কেঁদে বেড়ায় মেঘ ~

বাতাসে উষ্ণ শিহরণ,  বাড়ে ভাবনার গতিবেগ  ~

একাকীত্বের সকাল,  টাপুর টুপুর পড়ে বৃষ্টি ~

ছুটে চলা সময়, অলস কাটে অনাসৃষ্টি ~

বুকে যত প্রেম,  নোনা জলে ভিজে এই প্রভাতে ~

স্বপ্নরা করে উপহাস,  শিউলী ঝরা রাতে ~

ব্যথিত মনে বিষণ্ণতা বাড়ে, বিবর্ণ হয় বিবর্তনের আকাশ ~

মেঘ কেঁদে হালকা হয়,  পথিক ফেলে তার দীর্ঘশ্বাস ~

তুমি নেই,  তাই কোলাহল কমেনি এই শহরে ~

শুধু শূণ্যতায় ভাসি আমি,  নিঃসঙ্গ প্রহরে  ।।

 

রচনা কাল ঃ ২৭/০৫/ ২০২০

মোট পড়েছেনঃ ৮৩৩জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

    1. কোনো একটা তুমি না থাকলেই সব শুন্য মনে হয়। আর সেই শুন্যতাও কাউকে কবি বানিয়ে ছাড়ে….. শব্দে ছড়িয়ে দেয়া দেয়া যায় বিষন্নতার প্রকাশ